-
***স্মৃতির মৌনী অবলীলা***
আর মাত্র ক’টা ঘন্টা পরেই বছরটা বিদায় নিবে।
প্রাপ্য আর প্রাপ্তির-হিসেবের বালামটা খুলতেই
দেখলাম প্রতিটা মুহুর্তই ছিলো যেন,
ক্লেশিত স্মৃতির মৌনী অবলীলা।
হৃদয়ে জমে থাকা অসংখ্য নির্বাক কাকুতি-
সময়ের স্রোতের সাথে ভেসে গেছে
বিভীষিকাময় দগ্ধতায়।
পড়ন্ত বেলার গন্তব্যটাকে বাঁচিয়ে রাখতে
চলন্তিকাকে খুঁজেছি তাই হাজারো বাহানায়।
তবুও আবার ফিরে পেতে চাই দিপ্ত প্রভাত-
এসো নতুন বছরে বাড়িয়ে দেই বন্ধুত্বের নতুন হাত!
অভিমানী পৃথিবীটাকে বলতে চাই
তুলে নাও সন্ত্রাস আর যত মহামারী,
আর যেন বারুদবাষ্পে বাতাস না হয় ভারী!
ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা
নতুন বছরে নতুন শপথ হোক
ভূলোক ভুবন গ্রামেতে-
চেতনার আলো জ্বালা…!!
——–!!!—–
জেড.আর.স্বপন
৩১-১২-২০২০3 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


মুছে যাক গ্লানী, মুছে যাক জ্বরা। শুভ নববর্ষ।