-
ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং এর বিধান।
MLM বা বহুজাত পণ্য বাজারজাত পদ্ধতি বাংলাদেশে নতুন হলেও বিভিন্ন দেশে এটি অর্ধশতকের বেশি সময় ধরে চালূ রয়েছে । নেটওয়ার্ক মার্কেটিং হিসেবেও এটি পরিচিত। মাল্টি লেভেল মার্কেটিং মূলত ডিস্ট্রিবিউটরদের মাধমে পণ্য বিক্রি করার একটি পক্রিয়া। এ পক্রিয়ায় আপলাইন ও ডাউনলাইন নামে বহু ইস্তরের ডিস্ট্রিবিউটর তৈরি হয়। ডাউনলাইনের কোন ব্যক্তির বিক্রিত পণ্যের একটি কমিশন আপ্লাইনের ডিস্ট্রিবিউটররা পেয়ে থাকে। একে সংক্ষেপে MLM বলা হয়।
ইতিহাসঃ এমএলএম-এর ইতিহাস অনেক বেশি দিনের নয়। অর্ধশতাব্দীর কিছু বেশি এর বয়স। ইনসাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী ১৯৪৫ সাল থেকে এর যাত্রা শুরু। পৃথিবীর অনেক দেশেই এমএলএম ভিত্তিক কোম্পানি চালু হয়েছে। এর অধিকাংশগুলোই একটি নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে গেছে। আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশেই আইন করে বন্ধ করা হয়েছে বহু এমএলএম কোম্পানিকে। কিন্তু এতে থেমে যায়নি এ কারবারের আগ্রহী ব্যক্তিরা।
এর একটি সনাতন পদ্ধতি হল পিরামিড পদ্ধতি। এই পদ্ধতির নিয়ম হল ,প্রথমে টাকা দিয়ে সদস্যপদ খরিদ করা। একজন লোক নির্ধারিত ফী দিয়ে সদস্য হবে। এরপর সে আরো সদস্য বানাবে। এভাবে নেট পদ্ধতিতে এগিয়ে যাবে এবং উপরওয়ালারা নীচেওয়ালাদের থেকে কমিশন পাবে। পিরামিড স্কীম কিছুদিন চলার পর স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে যায়। যখন মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন পিরামিড স্কীম আইন করে বন্ধ করে দেওয়া হয়। আমেরিকাতে আইন হয়েছে। আরো কিছু দেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমএলএম এর বর্তমান পদ্ধতিটি খুব বেশি দিন হয়নি। এ পদ্ধতিতে পরিচালিত কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক পলিসি বুঝানোর জন্য বিভিন্ন সেমিনার ও লেকচারের আয়োজন করত। সেখানে এ কারবারের উপকারিতা এবং এতে অংশগ্রহণ করে কিভাবে অল্প দিনে অনেক টাকার মালিক হওয়া যায় তা বিভিন্ন যুক্তি দিয়ে বুঝানো হত।১ পর্ব
ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে বাকি পর্বগুলা আসবে।
হাফিজুর রাহমান1 Comment
Friends
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
Borno
@biborno
শায়েরুল ইসলাম
@shaerulislam
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মনজুরুল ইসলাম
@muktomanbangali
Foyzur Khan
@foyzur-khan


ধর্ম আর ব্যবসা আলাদা।