-
চিরবিদায়
মোঃ শিহাবুল ইসলামনা-হয় আমি মরেই যাব
আসবনা আর ঘরে ফিরে,
আমার ঘরে তাঁহার রতন
আসবে ফিরে বারেবারে।দুলকি তালে হাওয়ার দোলে
ধানের শীষে ঢেউ খেলে,
খেলার ছলে তাইনা দেখে
আমার কথা পড়বে মনে।হাওয়ার দোলে নৌকা ভাসাই
পাল তুলে দেই সেদিকে,
হঠাৎ যেন গুমরে উঠে
এ কোন দুঃখ আমার বুকে!ছলছলিয়ে ভেলার যে সুর
লাগলো এসে মোর কানে,
তারই ব্যাথা আরনা জাগে
যেন আমার সোনার বুকে…হঠাৎ দেখি বৃষ্টি নামে
ঝঞ্ঝা মেঘে হাওয়ার সনে,
দোর না খুলে তারেই দেখি
কাজল খুলে নয়ন জলে।।সৃষ্টি ছাড়া শীতল হাওয়া
কাঁপন জাগায় সারা দেহে,
বৃষ্টি ভেজা শীতের রাতে
তাঁহার পরশ হিম নাশে।গ্রীষ্ম এলে নবীণ শাখায়
হর্ষে দেখি আমের মুকুল
কৃষ্ণচুড়ার ফুল দেখে দেখে
বসন্তে জাগে মনে দোল,ঝিরিঝিরি হাওয়া আর যেন
শরতে না বাজায় বাঁশি
শিউলী ফুলের মালা গেঁথে
হাত ধরে কত হাসাহাসি।প্রেমের মিনার দেখতে যেয়ে
হারিয়ে গিয়েছে ঐ ছল,
সহসা যেন ব্যাথা পাইয়া
চোখে ফুটে উঠে রোনাজল-গোরের পাশে জাগিবে রাত্রি
সোম জাগাবে হৃত অম্বর,
না-হয় আমি মরেই যাব
ব্যাথা না-জাগায় ঐ শর্বর।।11 Comments

শিহাবুল ইসলাম
Friends
Mahbub Al Hasan
@mahbubkfdj
Aziza Pushpo
@aziza-alam-pushpo
তপন বর্মন
@tapon7
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Ishrat Jahan
@ishratjahan
আবু ছাবেদ হামীম
@achamim
Shrabon
@shrabon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



মৃত্যুই শেষ কথা না; থাকে যায় ইতিহাস।