-
“পুণ্য” (গীতিকাব্য)
-চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ০৪/০১/২০২২ খ্রিঃ ।একবার’ই কেউ পাবে জীবন
বারে-বারে পাবে না,
তবে কেন পুণ্য লয়ে
পরপারে যাবে না ?এই ধরায় যা করবে আবাদ
ফসল পাবে হাশরে
পুলকিত থাকবে সেদিন
স্বর্গসুখের বাসরে ।
পুণ্য যাহার দোসর হবে সে যে ধোঁকা খাবে না।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না ?মানব জাতির শত্রুটাকে
এই জীবনে চিনলে না
শয়তানের’ই ধোঁকায় পড়ে
সুখের টিকেট কিনলে না ।
পুণ্যেই পাবে সুখের টিকেট আর কিছুতেই পাবে না ।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না?মরণ থেকে বাঁচতে পারবে
থাকলে কেহ বলো না?
সত্যটাকে জেনেও সবাই
সঠিক পথে চলো না !
পুণ্য বিনে সেই নিধনে কেহই নিস্তার পাবে না ।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না ?ভুলে ভুলে কাটলে জীবন
মাশুল দিতে পারবে না
সময় হলে এক মুহুর্তও
আজরাইলে ছাড়বে না ।
পুণ্য বিনে রক্ষা পাবে সেদিন কোনো সাবে না।
তবে কেন পুণ্য লয়ে পরপারে যাবে না2 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed


ভালো গান হবে। অভিনন্দন।