Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • Profile picture of আ.ক.ম. আবু সাইদ

    আ.ক.ম. আবু সাইদ

    4 years, 5 months ago

    অনুভূতির তুলাদণ্ড

    ঘটনা-১
    বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে হাজার রকমের প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অহেতুক বিষয়ও আলোচনার তুঙ্গে চলে আসে। আবার উদ্দেশ্য প্রনোদিত টিপ্পনী কাটাতো মামুলি ব্যাপার স্যাপার।
    ঠিক এমনি এক আড্ডার মাঝে আলোচনা শুরু হয় ক্যাম্পাসের কয়েকজন মেয়েকে নিয়ে। এক মেয়ের পিরিতের কাহিনীতে তেল মসলা মাখাতে মাখাতে অখাদ্যে রূপ নিচ্ছিলো দেখে, গিবত রুখতে বর্ননাকারীকে এক বন্ধু বলল,
    – ভাই দেখ, বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ্ না করুক, তোর আমার বোনকে নিয়ে এমন কথাবার্তা চললে তা কি শ্রবণযোগ্য হতো!!
    – এই *** তুই এখানে আমার বোনের কথা তুললি কেন। তুই *** আমার বোন নিয়ে কথা বলার অধিকার কে দিছে।***********।

    ঘটনা -২
    আরেকবার আরেক বন্ধুর গফ-কে কেউ একজন ম্যাসেজে ইম্প্রেস করতে চাইছে বিধায় গালিবর্ষণে তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে দেখল সেই গালি খাওয়া বন্ধু। আবার একই ইস্যুতে মের হাত পা ভেঙে দেয়ার নজিরও অহরহ দেখতে পাওয়া যায় আসেপাশে তাকালেই।

    ঘটনা-৩
    ভার্সিটির প্রাথমিক স্টেজ শেষ করে সদ্য কানে বাতাস লাগা বড়ো ভাই। নবীন ছাত্রদের ক্লাসে ব্রিফিংয়ে গিয়ে মেয়েদের দিকে বোনের দৃষ্টি ছাড়া অন্যকোনো দৃষ্টিতে তাকালেই বারোটা বাজানোর কথা বলল। একদিন না পেরুতেই সে বড়ো ভাইরা জুনিয়র মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে খালি থাকা ক্লাসরুমে।

    এমন আরো কতো পদের ঘটনা-যে আমারা দৃষ্টিচালনা করলেই দেখতে পাই। আমাদের নৈতিকতা আজ ডাবল স্ট্যান্ডার্ডে রূপ নিয়েছে। অন্যের ব্যপারে আমরা খুবই ধার্মিক। আর নিজের বেলায় যেনো শরাবে বূদ হয়ে থাকা চেতনাহীন। আকাশ-বাতাসকে সাক্ষী রেখে আবদ্ধ হচ্ছি অনাহূত বিবাহবন্ধনে। আবার এর মাঝে খূঁজে পাই কেনো যেনো এক পবিত্র পরশ⚠️!!! আমাদের জিহ্বা যেনো তার অ্যাবিলিটি চোখের কাছে বিলিয়ে ভোতা হয়ে গেছে। যার দরুন অন্যের মরিচ খাওয়া দেখে আমাদের ঝাল লাগলেও নিজে খেয়ে ঝালের অনুভূতি পাইনা!!

    13
    4 Comments
Skip to toolbar