Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years, 5 months ago

    হাঁটাবিদ্যা
    #jahangirliton

    আমি খুশিতে হাসিতে মায়ের কোলে চড়ে বেড়াই
    লাফাই ঝাপাই কাপাই জোরে জোরে চিৎকার করি
    মা হাঁটে, আমি ও কোলে হাঁটি
    যেতে যেতে কারো নিমগাছ টানি
    টেনে দিয়ে যাই গোলাপের চারা
    মা হালকা বকুনি দেন
    আমি একটু চুপ থাকি।

    মা হাঁটেন, আমি কোলে কোলে হাঁটি
    আবার টানাটানি শুরু করি
    চারপাশে প্রতিবাদ, প্রতিরোধ
    আমি ভয়ে মা কে জাপ্টে ধরি।

    মা আমাকে আগলে রাখেন
    মা এবার জোরে বকুনি দেন
    আমি অনেক্ষন চুপ করে থাকি
    তারপর মা হাঁটেন,
    আমি কোলে যেতে যেতে
    পাটোয়ারিদের ভাঙা টালির চালা ধরে টানি।

    টালির ছাদ ধসে পড়ে
    মা আমাকে বুকে জাপটে ধরে
    মায়ের মাথা থেতলে পড়ে
    মায়ের শরীর রক্ত ঝরে
    আমি হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসি
    আমি নতুন মায়ের কোলে চড়ে হাঁটতে থাকি।

    4
    4 Comments
Skip to toolbar