-
#মায়ানগরের_প্রেম
#পার্ট০৮
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
সকাল সকাল ঘুম ভেঙে যায় আরদ্ধের।আজকে সে ইনায়াতকে আনতে যাবে।রাতপরীকে নিজের করে নিবে।ফ্রেশ হয়ে নিচে নেমে আসল আরদ্ধ।ডার্ক ব্লু জিন্স,অফ হোয়াইট শার্ট, তার উপর চকলেট কালারের জ্যাকেট,হাতে গোল্ডেন চেনের ঘড়ি। সব মিলিয়ে পুরাই হিরো। ইনায়াত তাকে দেখে আজ চোখ ফিরাতে পারবে না।নাস্তা সেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পরল আরদ্ধ।
.
.
প্রায় দেড় ঘন্টার জ্যাম ঠেলে ইনায়াতের বাসায় পৌছল আরদ্ধ।কিন্তু সেখানে পৌছেই বড়সড় রকমের একটা ধাক্কা খেল।বাসায় একটা তালা ঝুলানো।ইনা কি বাইরে না অফিসে গেছে?কিন্তু কেন?সে তো জানতো আজ আরদ্ধ আসবে।মনে মনে কথাগুলো আওরাচ্ছে আরদ্ধ।
পকেট থেকে ফোন বের করে মি.আহমাদকে ফোন দিল।তিনি জানালেন ইনা আজকে অফিসে আসে নি।ইনফ্যাক্ট গতকালই ইনা তার রেজিগনেশন লেটার তাকে মেইল করে পাঠিয়েছে।কেন কিসের জন্য কোন কিছুই বলে নি।
.
.
মি.আহমাদের কাছ থেকে ইনায়াতের নাম্বার নিয়ে তাতে কল দিল আরদ্ধ।কিছুক্ষন পর যন্ত্রমানবী বলে উঠল
-The number you have dailed is currently switched off.
.
.
কিছু ভাবতে পারছে না আরদ্ধ।রাগে মাথা ফাটে যাচ্ছে।কলটা কেটে দিয়ে কাউকে টেক্সট করল।ইনায়াতের বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় পা লেগে একটা ফুলের টব উলটে গেল। তার পাশেই একটা কাগজ দেখতে পেল আরদ্ধ।কাগজটা হাতে নিয়ে ভাজ খুলল।তারপর পরতে লাগল
.
.
ভালবাসা….
শব্দটা অনেক মায়াময় জানেন আরদ্ধ।আপনার মুখে শব্দটা শুনার পর মনে হয়েছিল আমারো ভালবাসার অধিকার আছে।ভালবাসা পাওয়ার অধিকার আছে।সেদিন যখন বলেছিলেন আপনি আমাকে ভালবাসেন আমার মনেও তখন খুশির বন্যা বয়ে গিয়েছিল।আমার হৃদয় মরুভূমিও যে খা খা করে আছে ভালবাসা পাবার আশায়।কিন্তু জানেন তো আরদ্ধ মরুভূমি যতই খা খা করুক সেখানে কখনো বৃষ্টি হয় না।হয় শুধু ঝড়।ভেবেনিয়েন এমনি এক ঝড়ে আপনার আর আমার দেখা।আর এই ঝড়ের মাঝেই আমার হারিয়ে যাওয়া।
আরদ্ধ আপনি সত্যি অনেক ভাল মানুষ।আমাকে পতিতা পল্লিতে যেতে দেখেও আপনি আমাকে ভালবেসেছেন।আমার অতীত ভবিষ্যত না জেনেই আমার বর্তমানকে নিয়ে মেতে উঠতে চাইছেন।আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো জোর করে আমাকে উঠিয়ে নিয়ে যেত।কিন্তু আপনি তা করেন নি।আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন।কিন্তু আরদ্ধ আমি পারব না আপনার চাওয়া পাওয়া পূরন করতে।প্রকৃতি আমাকে সেই অধিকার দেয় নি।তাই আজ থেকে আমার প্রতিটা নিশ্বাস আপনার নামে লিখে দিলাম।আমার প্রতিটা হৃদস্পন্দনে আপনার অধিকার থাকবে।যতদিন বাচব শুধু আপনাকে ভালবেসে যাব।
ভুলে যাবেন আমায়।জানেন এই শহরটা #মায়ানগর।যে কেউ এই #মায়ানগরের_প্রেমে পরতে বাধ্য।এই মায়ানগরের মায়ায় অন্য কোন রাতপরীকে খুজে নিবেন যে আপনাকে গুছিয়ে নিবে।ভালোবাসবে
ইতি
মায়ানগরের রাতপরী।
.
.
চিঠিটা পড়ে ঠায় দাঁড়িয়ে রইল আরদ্ধ।তার মানে সে কি তার রাতপরীকে হারিয়ে ফেলল?পেয়েও পেল না তার ভালবাসাকে?
ঘোর ভাঙল ফোনের রিংটনে।কল এই রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল
-লোকেশন ট্রেস করা হয়ে গেছে স্যার। আপনার ফোনে এড্রেস টেক্সট করে দিচ্ছি।
-গুড।
চিঠিটা দুমরে মুচরে গাড়ির ব্যাক সিটে ছুড়ে দিল আরদ্ধ।তারপর গাড়ি ঘুরিয়ে সোজা বেরিয়ে পরল ম্যাসেজ করা লোকেশন এর উদ্দেশ্যে।
চলবে7 Comments
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
অরন্য হিল্লোল
@oronnyohillol
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Dr. Shaheen Mahmud
@shaheen
Suhas Barnabash Gomes
@barnabash
তানভীর তীব্র
@tanvir3
Drako Shajib
@drako
Emotionless Rima
@emotionless-rima


Nice