-
꧁༒☬ইতিহাসের নতুন পাতা☬༒꧂
——————————হিল্লোল নকরেক।রাতের আঁধার-দৃষ্টির অক্ষমতা
ঘুমের অচেতনা-প্রাণের অচলতা,
সবই সময়ের সাময়িকতা, নিত্য দিনের খেলা
যেন আগ্রহী পাঠকের দ্রুত উল্টানো বই এর পাতা।রাতের আঁধার যে কেটে যায় প্রভাতের রবির করে
দিবসের আলো হাসে জাগ্রত নয়নপাতে।
লাজের ঘোমতা যায় খোলে
খোলে যায় লজ্জবনত অদেখা নববধুর কাজল কালো নয়ন।
তারপর একদিন ভূমিষ্ট শিশু কেঁদে উঠে
আরেক জীবন ইতিহাসের নতুন পাতা হয় উন্মোচন।হাসি কান্নার কাদা মাটি জলে-
লেখা রক্তিম মোড়েকের ঐ বইখানি খোলে-
প্রজন্ম তুমি কি দেখছো কৌতুহল ভরা চোখে?
বাতাস কি কাঁপে তোমার সরব নিরব পাঠে?
বই এর পাতা খোলে স্তম্ভিত কি তুমি?
ওখানে কি করে এল তোমারই নাম ও ছবি!
ওই ছবিটি হয়েছে আঁকা হাসি-কান্না, আনন্দ বেদনার কালিতে
দুটি প্রাণের প্রেম করুনা ধারায় সিক্ত তুলির আঁছরে ।
Friends
Tahsina Jannat
@tahsina-jannat
Sadman Ibn Sharif
@sadman-ibn-sharif
নাজমুন নিঝুম
@najmun
Avijit Sharma
@avijit-sharma
আবরার
@zawadabrar031
Nazmul Huda Parvez
@nibadito
MD Abdullah jimy
@jimy
Nirvul Barta
@nirvul-barta
Shams Monower
@shams-monower


অভিনন্দন।