-
বিষাক্ত সাপের বিষের মতো_
টগবগ করে ফোটে আমার রক্তে
তোমাকেই পাবার বিষাক্ত বাসনা।
কামনার আকাশে মেঘাচ্ছন্ন চাঁদ যেনো_
এক চিলতে উঁকি দিয়েই ফের পালিয়ে যায়
চঞ্চলা হরিনীর মতো।গাছের পাতাগুলো শিরশিরিয়ে কাঁপিয়ে দিয়ে_
চড়চড় শব্দ তোলে অনুভূতিহীন কাকরগুলো।
কিন্তু
পড়ে থাকে ঠিকই অব্যক্ত অভিমানী স্বপ্নের মতো।দিবা-নিশি-ভোরে ।
শুধুই তোমাকেই।
হ্যা-
শুধুই তোমাকেই পাবার বিষাক্ত নীল বাসনায়_
সাপের ফনার মতন হিশহিশিয়ে ওঠে।
কিলবিল করতে থাকে আমার প্রতিটি রক্তনালী।
শুধু তোমাকেই পাবার বিষাক্ত নীল বাসনায়।অচেনা আমি
আমারই শহরে7 Comments-
@drako Shajib thanks a lot for reading my all the sentences
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।


আজকের তিনটি লেখা এক করলে এক অপূর্ণ ভালোবাসার পরিপূর্ণ কবিতা মনে হল। প্রেম পূর্ণতা পাক কবিতার মত। শুভ কামনা রইল।