Profile Photo

M M HossainOffline

  • M-M-Hossain
  • Profile picture of M M Hossain

    M M Hossain

    4 years, 5 months ago

    বিবেক ও আমি-সেলাই মানব

    #প্রথম খন্ড#
    আজকাল আমাকে নিয়ে আমি আর ভাবি না। কারনটা অতি সাধারন,এক্কেবারে সোজা-সাপ্টা। সারাদিন অলস শরীরটা নিয়ে বসে বসে দূর পানে শুধু শুধু চেয়ে থাকি। কিছু ভাল লাগে না,মনে হয় আর পারছি না এ পথে আর চলতে। মা আমাকে নিয়ে স্বপ্ন আর দেখে না,কারনটা মা জানে। আমাকে দিয়ে ভাল কিছু আর সম্ভব নয়। মা রেগে গিয়ে অনেকবার বলে-আরে খোকা,তুই বড়ই হতভাগা রে। তোকে আমরা চাইনি,তুইতো অনাকাক্ষিত, অপ্রত্যাশিত। এ কথাটা আর আগের মতো আমার কানে বাজে না। অন্যের প্রলাপ শুনে এখন মনে হয়,ওরা বলতে জানে না। ওরা সমালোচনা টাও ভাল ভাবে করতে জানে না। বাবা এমন একটা শব্দ,যা আমার জীবনে শুধু শব্দ ছাড়া অন্য কিছু নয়। অনেকে বলে বাবা হল সেই ছায়া,যা জীবিত অবস্থায় মাথার উপর থাকে, আর পরলোকে চলে গেলে সম্পদ হয়ে দাড়ায়। কিন্তু আমার জীবনে দুইটাই নাই। পৃথিবীতে কারও আসা-না আসাটা শুধু সৃষ্টিকর্তারই অধীন। আমরা শুধু উসিলা মাত্র। মা -বাবা রা শুধু তাদেরকে ভালবাসে,যারা সাফল্য অর্জনে শিক্ত। আর যারা ব্যর্থ তারা তো পৃথিবী বোঝা। বিবেকরে নিয়ে আমার কিছুই বলার নাই। ও বড়ই স্বার্থপর, সব সময় নিজের মনগড়া ,সাংবিধানিক কথা বলে বেড়ায়। ওর তো মন নাই,ও বুঝবে কি মনের ব্যথা। যার মন নাই,ও কেমনে বুঝবে আশা বাধা,স্বপ্নে বিভোর চোখের ভাষা। আমি শুধু আজ বসে থাকি,কাজ তো অনেক,করি না। ভাল লাগে না তাই। মায়েরা তবে যতই বকাবকি করুক না কেন,খাওয়ার সময় ঠিকই ডাকে। আমি যে তার পেটে ধরা,নাড়ি ছিড়া ধন, না খেলে যে তার পেট ভরে না। অন্যরা তো কত কথাই বলে ,তাতে কি মা তো আছেন আমার পক্ষে। এই যে পক্ষ টেনে নিয়ে আসলাম। আমি ও না, পারি বটে–হতভাগা কপাল নিয়ে, ভাল থাকার জন্য যাই করি তাতেই ঘটে বিপত্তি।সেদিনের কথাটা বলব বলে, আজ বিবেক নামের স্বার্থপর সেন্সরটাকে অবকাশ দিলাম,কারন ও থাকলে অনেক কথা বলা যায় না,কথায় আছে না-ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না।

    চলবে…..

    6
    4 Comments
Skip to toolbar