Profile Photo

Sheikh RaihanOffline

  • Sheikh-Raihan
  • Profile picture of Sheikh Raihan

    Sheikh Raihan

    4 years, 5 months ago

    কবিতা ঃ অভিনেতা
    এস কে রায়হান

    পৃথিবীর সব রঙ যখন হারিয়ে যায়
    থাকে শুধু বিষন্নতার অবকাশ

    সব কষ্ট বুকে চেপে রেখে
    ভালো থাকার অভিনয় করি সারাটি ক্ষনে
    এটাই বুঝি আমার সার্থকতা।

    এই পৃথিবীতে সবাই অভিনেতা
    অভিনয় করে ভালো থাকাটাই জীবনের সার্থকতা
    জানি তুমি ভালো নেই!

    অভিনয় করতে করতে আজ তুমি ক্লান্ত
    ভেবেছিলে হয়তো তোমাকে বুঝবোনা
    অভিমান করে মুখ ফিরিয়ে দিব অন্য পানে।

    পারিনি এই যুগের অভিনয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে,
    হতে পারিনি সেই মাত্রার অভিনেতা!
    এখনো অভিসারে হাজারো স্বপ্ন বুনি
    লিখি হাজারো গান কবিতা।

    অভিনয়টা আর তোমার জন্য ছিল না
    পছন্দটা শুধু ছিল তোমার
    ভালোবাসাটা ও নিখাদ ছিল আজীবন ভর।
    জানি আমাকে ভুলতে অনেক কষ্ট হবে তোমার
    আমি যে তোমার হাজার আবেগের ঘোর

    দুঃখ তোমায় কেড়ে নিতে চায় যত
    এমন একটা নাছোড়বান্দা আমি
    সুখের দিনে নাই বা পেলে পাশে
    খবর দিও হঠাৎ কান্না পেলে।

    আমার খবর রাখো বা নাই বা রাখো
    তোমার খবর রাখি,
    এখনো আমি অনেক ভালবাসি।
    এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি
    সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে
    মেঘলা দিনে নাই বা পেলে পাশে
    খবর দিও মন খারাপ হলে।

    6
    4 Comments

Friends

Profile Photo
Tahsina Jannat
@tahsina-jannat
Profile Photo
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
Profile Photo
Sadman Ibn Sharif
@sadman-ibn-sharif
Profile Photo
Fatima Parvin
@fatima-parvin
Profile Photo
Ashiqur Rahman Chamok
@ashiqur-rahman-chamok
Profile Photo
Azmi Rana
@azmi-rana
Profile Photo
K.M.Masum Reza
@masumreza
Skip to toolbar