-
বিংশ পদ্য
—— শাহ্ কামাল১। পুরুষের কাঁধে যতো অবদান
প্রেরণায় আছে নারী,
কতোই ঝরে চোখের পানি
ভিজে না তাঁর শাড়ী।আঁচল পাড়ে কতো ইতিহাস
বেদনা মাখা জল,
তাতেই পুরুষ পেয়েছে শক্তি
প্রেরণার যতো বল।(সমাজ সেবিকা নার্গিস মাকসুদকে)
২। কারে আমি ভাবলাম কী!
সে আমার ভাবনার অতীত,
সে ভাবে হাজার ভাবনা
আমি শুধু রয়েছি পতিত৩। সে কয় না কথা সয় না ব্যথা
তার পঞ্জিকাতে আমি অতীত
সে যাতনায় ভোগে জানি না কী শোকে
আমি তাঁর স্মৃতির পতিত৪। অস্তিত্বের হাড়ে ঠুকি
শেষ প্রজন্মের খুঁটি
সে থাকুক তাঁর মতো
চালুক যতো গুটি।৫। লেখকে লেখকে রাজ্য সয়লাব
আমি গ্রহণবেলার কবি
তৃষিত বুকের নিশিথ বন্দরে
এ কোন লেখকের ছবি?৬। নীরবে ঘুমাও কবরে আবরার
জল্লাদ হাসে হাসুক
তোমার মায়ের অশ্রুর মতো
ওদের হৃদয় ভাসুক(বুয়েট ছাত্র আবরারকে)
৭। ভালবাসা ছাড়া তো
ভালবাসা বাঁচে না
ভালবাসা কখনোই
জাত পাত যাচে না৮। আমার স্মৃতির শ্মশানে পুড়ছে
তোমার প্রেমের দেহ
হয়ত তোমার কেউ ঝুটেছে
রইলো না মোর কেহ……৯। যদি শ্রাবণের ধারা নামে চোখের কোণে
যদি ব্যথা ভরা কোন স্মৃতি ভাসে এ মনে
আমি রইবো নীরবে সখা তোমার আশায়
রাখো বা না রাখো ওগো ভালবাসায়॥১০। যদি ফুল ফোটে শেষ বর্ষায়
যদি গ্রহণ লাগে কোন অমাবস্যায়
যদি সে না আসে তবে একা বসে
ঝরাবো অশ্রু শুধু তারই আশায়
সে হোক বা না হোক আমার
তবু ভেবে যাব আমি শুধু তারসে আশায় বসে থাকি একা নিরালায়
সে নাই বা আসুক, আমি তো আছি, হায়১১। সেদিন তোমায় যেন দেখেছি কোথায়
হরিণী দু চোখে মায়াভরা মুখে
তুমি ছিলে একা লাজে আখি ঢাকা
মিশে আছো বুকে অনন্ত সুখেযায় না তোমারে ভোলা
১২। মৃত্যুর পাঁচিল খুঁড়ে মরু ক্যাকটাসের জীবন্ত ফসিলে তোমার স্মৃতির মমি চীৎকার করে,
আমি কান পেতে শুনিঃ
“ভাল নেই। আমি ভাল নেই। হাজার সুখের পালঙ্কেও কেবল তোমায় মনে পড়ে।”১৩। ভাবছো তুমি ভালোই আছি
থেকো বন্ধু সুখে
তোমার ভালো থাকা টুকু
রাখব ধরে বুকেআমায় ছেড়ে দিব্যি আছো
একটুও নেই টান
জানতে চেয়ে বেড়ে যাবে
বুকের অভিমান১৪। বেলা শেষে কেউ রবে না
ফিরে যাবে সবে
হাতের কামাই ভুগতে হবে
এই এ সাধের ভবেজোর করে ভাই কদিন খাবে
জোর তো রবে না
যার জোরে ভাই করছো এসব
তারে পাশে পাবে না১৫। ছায়ার নগরে বিনিদ্র রাত
তুমি শয্যাশায়ী
কন কনে শীতে কাঁপছি আমি;
ভালবেসে পরাজয়ী১৬। সুখ বলে সুখী আমি
তোমার কী খবর?
দুঃখ বলে দুঃখী নই
ভাল আছি অষ্ট প্রহরসুখ বলে সুখের নগরে
আমার বসবাস
দুঃখ বলে ঢের জানি
সেখানেই আমার ফাঁস১৭। মন বলে কাছে এসো
ভালবাসা দেই
তুমি বলো কেন ডাকো
তোমার তো ভালবাসা নেইদু’জনেই পাশাপাশি
তবু কতো দূর
চোখে চোখে কথা হয়
হৃদয়টা বড়ো নিষ্ঠুর১৮। বাড়ছে আয়েশ কমছে খায়েশ
নেই তো স্নায়ুর ঘাত
চলছে সবই আগের মতোই
কাটছে না তো রাত১৯। তোমারেই বলি নারী শোন
দু্র্বিপাকের মহা দুর্দিনে ভয় নাই তব কোন
তোমার সাহসে কাঁপছে ত্রাসে
জয় তব নিশ্চয়
দুর্বার চল তুমি নির্ভয়(নাসিক মেয়র আইভীকে)
২০। পিপাসার ঘামে মিটেনি ক্ষুধা
বেড়েছে শুধু দীর্ঘশ্বাস
অভিমানের চাদের ব্যর্থ সুতো
কমেছে অন্তরের বিশ্বাস।5 Comments
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan


শুভেচ্ছা ও অভিনন্দন!