Profile Photo

Kazi AkterOffline

  • Kazi-Romana-Akter
  • Profile picture of Kazi Akter

    Kazi Akter

    5 years, 1 month ago

    গল্পের নাম:হিমু হবো

    10 বছর বাইরের দেশে কাটানোর পর দেশে ফিরল হাম্মাদ।বাবা ইঞ্জিনিয়ার রফিক সাহেব ভিষন বাস্তববাদী মানুষ।ছেলে দেশে ফেরার 6 মাস পূর্ণ হলো আজ।কিন্তু এখন পর্যন্ত চাকরি-বাকরি করার ব্যাপারে একদম উদাসীন হয়ে আছে।শুধু খাওয়া,ঘুম আর বই পড়া।এই তিনটি কাজ ছাড়া আর দুটো কাজ করে।মাঝে মাঝে বাইরে যাওয়া আর মোবাইলে কথোপকথন।
    কাশি দিতে দিতে ঢুকলো হাম্মাদের রুমে।ঢুকেই চোখ কপালে উঠলো রফিক সাহেবের।
    -কি ব্যাপার,এই রাতের বেলা কটকটে হলুদ পাঞ্জাবি পরেছিস কেন তুই?কারো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিস?
    -না বাবা,বাইরে হাঁটতে যাচ্ছি।তুমি কি কিছু বলতে এসেছিলে?
    -তোর কি কথা শুনার সময় হবে?
    -বলো।
    -জীবন নিয়ে সামনের পরিকল্পনা কি তোর?মানে কি হতে চাস?কি করতে চাস?
    -বাবা,আমি হিমু হতে চাই।
    -মানে?
    -ঠিক শুনেছ।আমি হিমু হতে চাই।
    -হুমায়ূন আহমেদ?
    -হ্যাঁ।
    -সে তো বিরাট পাগল।রাত-বিরাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।কোনো পরিবার নেই,পরিজন নেই,তুই কেনো এমন হতে চাস?আর হিমু হবার জন্য রাস্তা-ঘাট চেনা লাগে,যা তুই চিনিস না।রফিক সাহেব নিজের কথাতে নিজেই অনেক মজা পেলেন।যদিও হাসির কোনো কথা তিনি বলেন নি।
    -প্রথমত হিমুকে পাগল বলবে না।দ্বিতীয়ত,আমি মানছি আমি চিনি না কিন্তু ইচ্ছা থাকিলে উপায় হয়।তাই আমি আজ থেকে প্রতিরাতে এক ঘন্টা রাস্তা চেনার প্র্যাকটিস করবো।
    -আর রুপার কি হবে?
    -কোন রুপা?
    -হিমুর নায়িকার নাম রুপা ছিলো।তুই হিমু হতে চাস,তাহলে তোর নায়িকার নাম কি হবে?
    -অও আচ্ছা,অর্পার কথা বলছো।তারতো ব্রেইন টিউমার।বিদেশ চলে গেছে।
    রফিক সাহেব আশ্চর্য চোখে ছেলের দিকে তাকিয়ে আছে।একটা মেয়ে,যাকে কিনা তার ছেলে ভালোবাসে বলে দাবি করে,তার এতো বড় রোগের কথা এতো স্বাভাবিকভাবে বলে ফেললো!রফিক সাহেব কি করবেন বুঝতে পারল না।
    হাম্বাদের মোবাইল বাজছে।একি!অর্পার কল। তাও বাংলাদেশি নাম্বার!
    -হ্যালো অর্পা,আমি এখন ব্যস্ত আছি পরে ফোন দিচ্ছি।
    -তুই না বললি অর্পা বিদেশ গেছে?
    -আরে না বাবা, ওটা তো আমার দুঃস্বপ্ন ছিল।গতকাল রাতে দেখেছি অর্পার মেডিকেল রিপোর্টে ব্রেইন টিউমার ধরা পড়েছে,তো চিকিৎসার জন্য বিদেশ চলে গেছে।বাস্তবে এমন কিছুই হয়নি।হা-হা-হা।
    রফিক সাহেব রক্তগরম দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে।হাম্মাদ তার দৃষ্টিকে পুরো অগ্রাহ্য করে গেল।সে খুব মনোযোগ দিয়ে রেডি হচ্ছে।নামাজ পড়া শেষ করে মোবাইল হাতে নিয়ে বললো, বাবা তাহলে আসি।ভেবে টেস্ট শুরু করব,কিন্তু আজ আমার পুরনো জিনিস ঘাটতে গিয়ে একটা লিখা পরলো।
    “আজকের কাজ কালকের জন্য ফেলে রেখোনা”।লেখাটা দেখার পর থেকে মাথায় ঘুরছে শুধু,যেন আল্লাহ আমাকে ইশারা দিচ্ছে আজকে থেকেই শুরু করো।যাই হোক, যাচ্ছি বাবা।
    রফিক সাহেব বারান্দায় দাঁড়িয়ে ছেলের চলে যাওয়া দেখছে।হাম্মাদ সত্যিসত্যি জুতাও পড়েনি।বেরিয়ে গেল।রফিক সাহেব বুঝে উঠতে পারছেন না ডিফেক্ট কোথায় ছিল।রকিক সাহেবের বাবা রাগান্বিত অবস্থায় সবসময় বলতেন,ছোট ছোট ভুল একসময় এক বিরাট ভুলের জন্ম দেয়,ছোট ছোট ভুলের কারণে একদিন তোর জীবনের কোন এক প্রসেসিং পয়েন্টে এমন গলদ দেখা দিবে যার কারনে ডাটা প্রসেসিং বন্ধ হয়ে যাবে আর সেদিন চোখে সব অন্ধকার দেখতে পাবি।তাহলে কি বাবা আজকের দিনের কথা বলছিলেন?রফিক সাহেব আসলেই সব অন্ধকার দেখছেন।এই প্রোগ্রামিং এর কোন লুপে সে ভুল করেছে তার মাথায় ঢুকছে না।
    হাম্মাদ রাস্তায় হাঁটছে।খালি পায়ে আগে কখনো হাঁটেনি তাই একটু ব্যাথা লাগছে কিন্তু তাতে কি,কষ্ট করলে কেষ্ট মিলে।
    মশা তাকে ঘিরে ধরেছে,ওডোমোস মাখা উচিৎ ছিলো,না নাহ,মশা তাহলে খাবে কি!
    মশারা তাকে পেয়ে কতই না খুশি হয়েছে,তাদের চোখে মুখে খুশির ঝিলিক দেখছে হাম্মাদ,তারা যেনো হাম্মাদকে অভ্যর্থনা জানাচ্ছে।
    হাম্মাদ মৃদু হেসে বললো,হিমু এসে গেছে,এখন তোদের চিন্তা নেই।

    1 Share
    11
    15 Comments
    • হিমুকে নতুন করে ফিরিয়ে আনার সুন্দর প্রচেষ্টা। স্বাগত জানাই হিমুকে। হিমুকে ফিরে পেলে সত্যি ভালো লাগবে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 June 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 October 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • নয়া হিমুর আবির্ভাব।

    • শুভ কামনা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 February 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ‘এডিটর’স চয়েস’- অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 October 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar