Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 5 months ago

    জলবায়ু পরিবর্তনের প্রভাব
    ——–এ্যাড সাজেদুল হক টুটুল

    আমি আরো ধ্বংস চায়
    চায় প্লাবন
    নষ্ট হউক সবশস্য
    ঝড়ো বাতাসের ক্ষুধার কাছে
    সব হউক নস্যি।

    ক্ষয়ে যা্ওয়া মাটির উর্বরতা যারা করেছে হ্রাস
    আমি তাদের তরে আরেকটা দুঃভিক্ষ চায়
    আমি আরেকটা ক্ষরা চায়
    আমি কাঠ ফাটা রুদ্র চায়
    যেখানে ফসলের মাঠ ফেটে তপ্ত শ্বসান

    আমি আরো উষ্বতা চায়
    তুষারে ঢেকে যায় যেন রোদ্দেলা সকাল, এভিনিউ,চলার পথঘাট।

    প্রকৃতির তান্ডব লিলায়
    প্রযুক্তির গর্ব নিমেষেই হউক কুটি কুটি
    মোবাইল,লিফট, গ্যাসের চুলো, টেলার মেশীন
    নিমিশেই হউক বন্ধ
    শহর জুড়ে মৃত্যু লাশের মহামারী
    অবুজ শিশুর নিথর দেহ
    পিতার সামনে তাকিয়ে থাকবে অপলক।

    ভূমি কম্পে কেপে উঠুক ধরণী
    নদীতে বান ডাকুক সুনামি দেয়ে আসুক জনমানব পূণ নগরে

    মৃত্যুর আগে আমি আরো মৃত্যু চায়।
    রাতের আধারে ইটভাটার কালো ধূয়া যেন
    গলাটিপে ধরছে জোসনার মুক্ত বাতাস
    কালো ধুয়া বাসা বাধুক শয্যশায়ীর শোবার ঘরে
    অক্সিজেনের অভাবে মৃত্যু যন্ত্রণা নেমে আসুক তার নাকের ডগায়।

    ধূলি ঝড়, অগ্নুপাতের ছায় বয়ে যাক অবিরাম
    দৃষ্টি সীমা নেমে আসুক শূন্যে
    আগত ২ ঘন্টা প্রিয়ার চোখে চোখ রাখা হউক বন্ধ।

    দাবানলে পুড়ে যাক প্রিয় শহর
    পুড়ুক নাগরিক সভ্যতা
    পুড়ুক পরিবেশ ধ্বংসকারীর দু’পা
    অনঢ় দাড়িয়ে থাকবে সে, যেন অগ্নিমূতির্তে শিক্ত শিখা।

    কল-কারখানা নির্গত ক্লারিনে ছেয়ে যাক ওজনস্তর
    বরফের চাই ভেঙ্গে পড়ুক সমুদ্রের জলে
    সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হারিকেন
    গিলে খাউক একের পর এক নগর সভ্যতা।

    সাগরের ডেউ হারাক তার চলার গতিধারা
    নিস্তব্দ সাগরের নেই জোয়ার-ভাটা
    দিনের পর দিন অবিরত বৃষ্টি ঝড়ুক অবিরাম
    ধ্বসে যাওয়া পাহাড়ে আটকে পড়ুক পাহাড় খেকুর দু’পা
    মৃত্যু পয়গাম নিয়ে বিপদগ্রস্থ সময় তার পিঠে সা্ওয়ার
    সে যেন এগুতে না পারে এক পা।

    যারা নদীর জল বিষাক্ত করে দুকূলে করেছে নাশ
    ১০ টা লাশ পড়ে থাকুক তার উঠোনে
    পঁচা লাশের গন্ধে বাড়িয়ে হয়ে উঠুক নিঃশ্বাস।
    কীটনাশকে যারা নষ্ট করেছে
    মাটির অনুজীব,প্লাংকটন,জলজ প্রানীর আবাস
    আমার রক্তধারায় প্রতিবাদী হউক তাদের সর্বনাশ।

    মানুষগুলো আজ বডড অমানুষ
    বিবেক আজ কেবলই ব্যাবসায়িক পণ্য
    ভেজাল আয়ের উর্বর সমাহার।

    একি রাষ্ট্র,একি সমাজ,একি বিবেক
    বন খেকো,ভূমি খেকো, পরিবেশ খেকো,পাহাড় খেকো
    এমনি সব চরিত্রের বহুরুপি প্রকাশনা।
    আমি মরার আগে আরো মৃত্যু চায়
    আমি পাহাড় খেকোর মৃত্যুদন্ড চায়,
    পরিবেশ ধ্বংস কারীর মৃত্যুদন্ড চায়
    হাজারটা অনিয়মকারী কর্ণদারদের বিচার চায়।

    আমি স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলরাশির
    সবুজয়ানের এক বিশ্ব চায়
    আমি, আমাদের পৃথিবী ভালো রাখার ন্যয্য হিস্যা চায়।

    মানুষ যতক্ষণা প্রতিবাদী না হবে
    হাজারটা অনিয়ম তার টুটি চেপে ধরার আগেই
    আমি আমার মৃত্যু চায়।

    5
    3 Comments
Skip to toolbar