Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    তানভীর আলম হীরা

    • 4 years, 10 months ago

    তোমার পাশে ওরা সবাই,
    জেগে না হয় থাক,
    তোমার মাঝে আমার বিচার,
    মরেই না হয় যাক,

    তোমার দিনে ওরা সবাই,
    পাখির মত গুনগুনিয়ে যাক,
    তোমার দিনে আমি না হয়,
    কাকের কর্কশ ডাক।

    তোমার দুপুরের শ্রমে যেন,
    ওরা সুখ বিলিয়ে যাক,
    তোমার দুপুরে আমার বুকে,
    কষ্ট জমা থাক।

    তোমার বিকালের ঘুমের মাঝে,
    ওরা সঙ্গ পাক,
    ঐ বিকালে আমি না হয়,
    চিল শকুনের ঝাক।

    তোমার সন্ধ্যার আকাশ পানে,
    ফানুশ ওরাই উড়াক,
    তোমার সন্ধায় আমার চাওয়া,
    তারা হয়েই থাক।

    তোমার রাতে ওরা সবাই,
    ঘুমপাড়ানি গাক,
    সেই রাতে আমার স্বপ্নে,
    তোমার রাতটি ভরে যাক।

    তোমার কাছে ওদের প্রেম,
    শোরগোলিয়ে থাক,
    আমার প্রেম সেই শোরগোলে
    স্তব্ধই থাক।

    কবিতার নাম – লজ্জা (১১/০১/২০২২)

    9
    8 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar