Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 5 months ago

    # পিছু ছাড়বে না #
    – পি কে সরকার
    হায় রে ! যে যানজটের ঠেলায়,
    একদিন ঢাকা ছেড়ে পালাই,
    তা তো ছাড়েনি পিছু,
    ঠিক চলে এসেছে পিছু পিছু,
    গ্রাম এখন শহর হয়েছে,
    যানজট মানতেই হবে।
    চাকরিখান ছেড়ে ছুড়ে,
    শান্তির খোঁজে-
    আসলাম গ্রামে ফিরে,
    স্নিগ্ধ সকালে, পড়ন্ত বিকেলে
    গোধূলী লগ্নে, জোসনা রাতে,
    অমাবস্যার তিমিরে,
    নিজেকে হারিয়ে খুঁজতে,
    নৈসর্গিক প্রকৃতির সাথে,
    বাঁকি ক’টা দিন কাটাবো বলে।
    তা আর হলো কই…
    যানজট কয় আমি তোমার বন্ধু হই!
    নানান ধরণ, হরেক রকম যানে,
    রাস্তার দু’পাশ জটলা করে,
    কে যাবে কার আগে,
    তাই নিয়েও যুদ্ধ চলে!
    যেখানে রাস্তার পাশে,
    দু’চারিটি দোকান আছে,
    সেখানটাতে যানজট হতেই হবে।
    বালির গাড়ি, বাঁশের গাড়ি,
    ধানের গাড়ি, মুরগির গাড়ি,
    ভ্যান গাড়ি, মোটর গাড়ি,
    বাস আছে, বাইক আছে,
    আছে দেখি ইজিবাইক,
    হরেক রকম যান চলে,
    এত এত যান বিশ্বে-
    কোথাও পাবে না খুঁজে!
    এলোমেলো চলছে সবে,
    জটলা গেলো বেঁধে,
    কার সাধ্যি আছে-
    তা খুলতে পারে।
    নড়া নেই, চড়া নেই,
    বিচিত্র শব্দে-
    হর্ণ শুধু বেজেই চলে…
    প্রচণ্ড উচ্চ শব্দে,
    রাস্তার এপার থেকে ওপারে,
    যেতে গেলে-
    মাঝে মাঝে ঘণ্টা লাগে।
    কিভাবে তা দূর হবে,
    উপায় কেউ পায় না ভেবে?
    দোকান চলে ভাড়ায়
    বারান্দা চলে ভাড়ায়,
    বারান্দার সামনে রাস্তাটা,
    তাও দেওয়া আছে ভাড়ায়
    এটাই হলো মানসিকতা,
    শান্তির পথে বড় বাঁধা,
    রাস্তা বাড়াতে গেলে,
    ছোট দোকানির পেটে লাথি পরে,
    তবে কি করে-
    তাদের খোরাক হবে,
    দু’দিন বেলচা মেরে,
    তিন দিনের দিন চালক হয়ে,
    গাড়ি হাকায় নিয়ম ছেড়ে-
    যত্র তত্র হাই স্পিডে।
    জীবন যেনো তুচ্ছ,
    লাগায়ে মৃত্যু পুচ্ছ,
    ছুটে চলে মানব পতঙ্গ,
    মৃত্যু অনলে নেই আতঙ্ক।

    12
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar