-
কৈলাঘরের অমনিবাস
——–এ্যাড সাজেদুল হক টুটুলসুবে বাংলার শাহী আলমপনা
হোসেন আলাউদ্দিন শাহ
কৈলাঘরের শাহী দূর্গে জন্ম আমার
জনাব, ঐখানেই আমার শৈশবের কান্না।জোনাক পোকার আলোর পাহাড়ে
ঐ যে সবুজ প্রান্তর
র্পূব বাংলার প্রবেশদ্বার
রৌশনাবাদ স্টেট
নূরনগর পরগনা
ইতিহাস বলে-
ইতিহাসের এই পথেই আমার আদি ঠিকানা।মনের ভাঁজে যুদ্ধ চলে
পাঠাও সৈন্য সামন্ত
রনাঙ্গনে বাজে রণতূর্য
চলে গজারোহী, অশ্বারোহী
বাজাও ডঙ্কা, চালাও তীর, তলোয়ার
এ ছিলো তখন মানিক রাজার
রাজ্যের সমাচার।কমলাসাগর, কল্যাণ সাগরের বুকে
নাচিছে যে নিত্য লহরি
তার প্রাচীন পৌরানিকত্বা
আমি আজ কতটুকুই বা জানি।রেডক্লিফের কলম হলো একধা শানিত ক্ষুরধার
ভারতমাতার আঁচল কাটিল
রানী মাতার সাথে হয়ে একাকার
৩১৩৯৪ নাম্বার পিলার হলো সীমান্তের পাহাড়াদার।আমার গহীনে বহে চলে
বীঁজনা, তিতাস, সালদা, গোমতীর জলধারা
তারও আগে বুকে চাপা দিয়ে এসেছি আমি
কালিদাহ সাগরের চলার রুপরেখা।৭১ সমরে জ্বলে উঠে যখন এ বীরভূমি
কুল্লাপাথর, লক্ষিপুর
হয়ে উঠলো বীঁরদের বীরত্বের বদ্ধভূমি।স্বাধীনকালীন, স্বাধীনতাত্তোর
এ শহরের যিনি ছিলেন আলোর ফেরিওয়ালা
আদিবাস এ ভূমির দেয়ালে পাবে
সিরাজুল হক সাহেবের নাম লিখা।র্সৌয, র্বীয মাথায় নিয়ে এ শহর দিচ্ছে নিত্য পথ পারি
মানচিত্রে আঁকা ছোট শহর, এ হলো আমার জন্মভূমি
আমার ইতিহাস আমি এটুকুই জানি।যে প্রান্তেই থাকি
অবশেষে বিজঁনার জলে শবদেহ ধুঁয়ে
কালিদাহ সাগরের বালুচরে
নিঃশব্দে নিজেকে লুকিয়ে রাখি।
০৭-১২-১৯, বান্দরবান।বিঃদ্রঃ কৈলাঘর ব্রাহ্মণবাড়ীয়ার অর্ন্তগত কসবা উপজেলার (আমার জন্মস্থান) আদি নাম।
2 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মালিক ফাহাদ
@m-m-fahad
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Md Ashfak Sayed
@ashfak
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Jubayer Al Mahmud
@jubayer



জন্মভূমি এক চিরন্তন আবেগ। খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন সে আবেগকে কবিতার মাঝে। শুভেচ্ছা নেবেন কবি।