Profile Photo

Jhontu OjhaOffline

  • Jhontu-Chandra-Ojha
  • Profile picture of Jhontu Ojha

    Jhontu Ojha

    4 years, 4 months ago

    বিষয় – কবিতা
    সময়ের ঘড়ি
    ঝন্টু চন্দ্র ওঝা
    মেঘেরা দল বেঁধে ওড়ে খোলা আকাশে
    এ প্রান্ত থেকে ও প্রান্তে, ওড়ে স্বাধীন বলাকার মতো
    তুমি এমন করে কেন স্বাধীন হতে পারো না?
    নিরালায় নিভৃতে ঝরে তোমার চোখের জল!
    ঘোলা জলের নদীর বুকে ছোট্ট ডিঙ্গি বেয়ে
    কেন তুমি হংসের মতো ভেসে বেড়াতে পারো না?
    ফল্গুর মতো শুকিয়ে শুকিয়ে মরুভূমি হতে চলেছো তুমি;
    নিজেকে নিঃশেষ করে তুমি কী আনন্দ পাও?

    গভীর নিশিতে স্মৃতির জানালার অর্গল খুলে
    কেউ একজন তোমার জন্য রোজ অপেক্ষার প্রহর গোণে
    অনন্ত প্রণয় নিয়ে বিনিদ্র সে চেয়ে থাকে সুদূরের পানে,
    গভীর বিশ্বাস আর অথই নিশ্বাস বুকে চেপে
    কেটে যায় তার অসহ্য অপেক্ষার অতন্দ্র প্রহর!
    তবু তুমি তাকে, কেন হতাশ করো বারবার?

    9
    3 Comments
Skip to toolbar