Profile Photo

AlterwolfOffline

  • alterwolf
  • Profile picture of Alterwolf

    Alterwolf

    4 years, 4 months ago

    অন্ধকার, প্রিয় অন্ধকার আমার,

    বিধস্ত সারণীর রক্তাক্ত কান্না দড়জায় জমে একাকার,

    আবার সব প্রান্তর হারিয়ে,

    শহর ছেড়ে অন্তিম শহরে,

    বাজারি দুঃখে, জুয়ার আসরে,

    পুরানো অভিশাপ, রক্তিম ভয়,

    এই ক্লান্ত দুচোখ এত দ্বিধাময়,

    আমার দ্বিধাময় চোখে আসে যায় রাত,

    মৃত বাজারে ঝুলে থাকে চাঁদ,

    দ্বিমুখী পথে যাযাবর ছায়া বিবর্ণ পড়ে রয়।

    অন্ধকার, প্রিয় অন্ধকার আমার,

    বিচ্ছিন্ন সন্ধায় ভারি নিঃশ্বাসে বেড়ে ওঠে অদৃশ্য কাটাতার,

    তবু দুঃসাহসিক সিগারেট পুড়ে,

    ইতিহাসের বুকে ক্ষতদাগ টেনে,

    কাটাতার থেকে অহত শহরে,

    নির্লজ্য বেদনা, নিষিদ্ধ আকাশ,

    শিকড়ে বাধা বুনো কৃতদাস,

    সে আকাশে এখন বৃষ্টি আসে না,

    সন্ধা হলেই ভালবাসে না,

    এক অসজ্ঞায়িত আন্ধকারের মাঝে আমার অজন্মা বসবাস।

    6
    4 Comments

Friends

Profile Photo
jannatul ferdoushi moni
@jannatmoni321gmail-com
Profile Photo
Md Saifullah Sarkar Atik
@md-saifullah-sarkar-atik
Profile Photo
Amman Hossain
@amman-hossain
Profile Photo
Jakariya Rahman Jamil
@jakariya-rahman-jamil
Profile Photo
Noor-E-Saba
@noor-e-saba
Profile Photo
Ahsan Sohel
@ahsan-sohel
Profile Photo
Prodip Roy
@prodip
Skip to toolbar