-
ব্রক্ষ্মচারী
২৫-০৪-২০২১
————————–
কে তুমি?
আমি তোমার বিবেক
কি চাও?
তোমার মুন্ডুপাত।
কি করেছি আমি?
তুমি খুনি,
কি বলতে চাও?
মনে করে দেখ,
সেদিন তুমি কি করেছিলে।
কোনদিন?
যেদিন আকাশ ভরে
কৃষ্ণ কালো মেঘ জমেছিল,
যেদিন শ্যামলা মেয়ের
হৃদয় গহিনে ভালোবাসা
বৃষ্টি হয়ে ঝরেছিল।
তোমায় দেবতা ভেবে
পূজায় অর্ঘ দিয়েছিল।
আমায় কেন দোষ দিচ্ছ?
আমি যে কিছুই জানিনা।
মিথ্যা বলনা,
সত্যি বলছি-
তবে শ্যামা হৃদয়ে
প্রানের প্রদীপ কে জ্বালিয়েছিল?
চোখের দ্যোতিতে কে
হাসি ছড়িয়েছিল?
ভীত-সন্ত্রস্ত হরীণির চিবুক ললাটে
কে তিলক একেঁছিল।
বিশ্বাস কর,
কিছু না ভেবেই এমনটা করেছি।
কিন্ত যাকে ছূঁইয়ে দিলে
সে যে আর তাহাতে রইলনা।
দেবতার চরনে সঁপে দিয়েছে
তার দেহ মন প্রান।
হায়! কি হবে এখন ?
আমি যে ব্রক্ষ্মচারী।
সে কথা ভাবাও যে পাপ।
ভালোবাসা কি পাপ?
ভালোবাসা হল
ভালোতে বসবাস।
আমার যে ভালোবাসতে নেই।
কেন?
তুমি কি মহাপুরুষ?
আমি যে তীর্থপুরুষ।
সংসার ধর্ম আমার জন্য নয়।
কাউকে কামনা করা
ওযে ভীষন অন্যায়,
আমি যে পূঁজেছি তাকে
যে আমাকে পাঠিয়েছে ভবে।
আমি যে তার দর্শন লাভে
হয়েছি উন্মুখ।
পাষানে করেছি ভর
উপায় যে জানা নেই।
শোন হে শুদ্ধপুরুষ
শোধাও নিজেকে
আসলেই কি তুমি ব্রক্ষ্মচারী?
অমি রেজা।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001



ছোট ছট বাক্যে কথোপকথনের মতো করে লেখা। অনেক ভাল লাগলো। অভিনন্দন।