-
পদচিহ্ন
যখন পরবেনা কভু পদচিহ্ন এই স্বর্ণালী প্রভাতে রাঙা শিশির সিক্ত এই মার্গে
অনুভবে থাকিবে প্রমান সদা সর্বদা, হারিয়ে যাওয়া সেই স্মৃতি স্বর্গে
যখন পরবেনা কভু পদচিহ্ন রৌদ্রস্নাত কাশবনের মাঝে প্রবাহিত এই রাঙ্গামাটিতে
নিঃশ্বাসে বিশ্বাসে থাকিবে সেই মৃত্তিকা গন্ধ মন মাঝিরুপে অশ্রুভাটিতে
যখন পরবেনা কভু পদচিহ্ন ঘাসে ঢাকা শৈশবের দৌড়ে যাবার ফসলী আইলে
কখনো পারিব না ভুলিতে সেই আজন্মের চিরচেনা লজ্জাবতী খুঁজিয়া পাইলে
যখন পরবেনা কভু পদচিহ্ন ষাট গম্বুজ মসজিদ পার্শ্বে থাকা সত্যসাক্ষী বটমূলে
হর্ষ চিক্তে করিব স্মরন যেথায় করিয়াছি ভুবন মোহিনী রুপের বরণ মিনারের ভালে
যখন পরবেনা কভু পদচিহ্ন পাবনা সদরে সুচিত্রা স্মৃতিকালয়ে সংগ্রহচিত্রের সন্নিকটে
ভাসিব নস্টালজিয়ায় যখন দেখেছিলাম এই কালজয়ীর বহু সিনেমা অকপটে
যখন পরবেনা কভু পদচিহ্ন সেন্টমারটিনের স্বচ্ছ টলটলে নীলাভ জলরাশির বালুতটে
আবারো সেথা ভাসিতে চাই বারে বারে যদি হয় কভু ফুসরত, যেথায় রঙ্গিন কাঁকড়া ছোটে
যখন পরবেনা কভু পদচিহ্ন জাফলঙের মিষ্টবারীর ঝর্ণার ধারের সাদাকালো প্রস্তরের গায়ে
যখন পরবেনা কভু পদচিহ্ন পাহাড়পুরের পোড়ামাটির শোভায় শোভিত টেরাকোটায়
করিব মনন অনুভবে যেথায় জুলি আর শম্পার সাহায্যে গুনিয়াছি হাঁসুলির হাসি মূর্তির মণিকোঠায়
এতো সুন্দরের পূজারী সত্ত্বেও আমি থাকিব না আর বন্যেরা বনের সুন্দরম মাতৃক্রোড়ে
বঙ্গেত জন্মি তব করি নাকও কভু হিংসে বঙ্গবাণী, তবুও চলেছি অচেনা পথের অচেনা দেশের নীড়ে5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


ভালো লাগলো লেখাটা