-
কানুন
অরন্য হিল্লোলকানুন, সেতো এক নিষ্ঠুর শব্দ সর্বজনে জানে দীপ্ত ঊষার অংশু ন্যায়
আজন্ম ফোয়ারা বারিতে সিক্ত পীযুষে ঘটায় সহস্র পার্বতীর অশ্রুব্যায়
কানুন, সেতো সাইক্লোন, মহা ভূমিকম্প, যখন যেমন অশুভে সঞ্চায় ত্রাস
শেষ বিকেলের প্রান্ত দিগন্তে উৎপীড়িতের আয়াশে আনে হতাশার হ্রাস
কানুন, যেন মনোলোভা ঘনশ্যাম মার্বেলের কেন্দ্রে পুঞ্জিভূত ঘুনেধরা আর্তনাদ
সহসাই অকস্মাৎ নিঠুর হস্তে করে বিচার কুলোকে, শোনায় শান্তির ফরিয়াদ
কানুন, যেন বজ্র আঁটুনি ফস্কা গেঁড়োয় করে হিম লহর সম সতর্কবানী
বদ উপহাসের দস্তাবেজে ধরায় নিপুন দহনে কুলুশ পিঙ্গলের হানাহানি
কানুন, যেন তমসা কান্তারে নিরন্ন পথহিনা সুহৃদে দেখায় আশার প্লাবন
তাই তো শঙ্কা গগনে প্রথমা ভজনে নবনৃত্যে ঘটায় বাধ ভাঙ্গা মায়ার বাঁধন
তবুও যে কেন কানুন দেবীকে করে বশ অসৎ রঙ্গিন মিতালীর কৃষ্ণ হস্তযুগল
বিক্তের কাছে হাড় মেনে কানুন হয় ধর্ষিতা দীপ্তিহিনা মেঘবালিকার অগ্নি অশ্রুজল5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


অভিনন্দন!