-
অপ্সরা
অরন্য হিল্লোলসহসা গভীর তমসা নিশীথে অকস্মাত নিঝুম সরোবরে দেখেছিনু নির্ঘুম আলেয়া
ভেবেছিনু এই অধীর চিক্তে – “ইহাই কি তবে বসুধার সর্বোত্তম জাগরণী মায়া ?”
শেষ রাত্রিতে উষার আভায় দিগন্তকোনে দেখেছিনু রক্তিম লোহিত আলোকচ্ছটা
হৃদমাঝারে বিষণ্ণ চেতনে বুঝিয়াছি আলেয়া অপেক্ষা ইহাই অধিক রুপের ঘনঘটা
দীর্ঘ মালভূমি পেরিয়ে যখন দেখেছিনু বহু প্রতীক্ষিত রূপসী ঝর্নার মাঝে বর্ণিল রামধনু
ভেবেছিনু এই চঞ্চল মনে – “লোহিত আলোকচ্ছটা অপেক্ষা ইহাই যেন আরেক রূপসী ভানু”
নীলাভ পাথারে অতল তলদেশে দেখেছিনু সহস্র রঙ্গিন মৎস্য কুমারীর উচ্ছল জলকেলি
অনুভবে প্রতি পদে হইয়াছে মনে – “নাহ, ইহাই কি সর্বোৎকৃষ্ট সুন্দরের নিখুত অকৃত্তিম হেঁয়ালি”
বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহাই করি না কেন দর্শন তবুও পাই না খুঁজিয়া বিশ্ব সুন্দরী কে সেই অপ্সরা
স্রষ্টার সৃষ্টি বড়ই জটিল, দুর্ভেদ্য সেই নিগুড় রহস্য কে কাহার অপেক্ষা সুন্দরী অধরা5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


অভিনন্দন!