Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 4 months ago

    সহ্য করার সময়
    —— শাহ্ কামাল

    মাস মাইনের টাকাগুলো বাড়ি আসতে চায় না
    মুদির দোকানে ধার দেনা শোধ করে কতোই বা থাকে,
    মাছ-মাংসের জমিদার পল্লীতে মেলা দিন যাওয়া হয় না,
    গয়লার দুধ গোহালে পুষ্টি বিক্রি হলেও তা আর ঘর পর্যন্ত আসে না,
    মাঝে মধ্যে পোল্ট্রি মুরগির দু’চারটা ডিম খাওয়া হয়;
    ক্ষয় হওয়া আমিষ পূরণ হবার আগেই দেহের শক্তি বিরামহীন ক্যালরি অপচয় করে ভাড়ার বোঝা হালকা কমাতে।
    ছেলে মেয়ে মাংসের কথা বললেও সব সময় হয়ে ওঠে না,
    একটা সময় ব্রয়লারে অনীহা থাকলেও পকেটের সীমান্তে ছিট মহলের চাপে এখন সব খাওয়া হয় অলিখিত রুটিনে।
    বোধের কঙ্কালে বেদনার জেরক্স বার বার ছিঁড়ে যায় পেটের হিসাব মাথায় মেলাতে মেলাতে,
    ভিনেগারে বিবেক চুবিয়ে কত দিন রাখলে অন্যের বিবেক জাগ্রত হবে একটু সুস্থ্য চিন্তা করতে?
    জীবনভর শুনেছি মধ্যবিত্ত মুখ বুজে সব সহ্য করে; বুক ফাটে তো মুখ ফাটে না।
    এখন সবাই মুখ বন্ধ করে শুধু দেখে,
    সবাই কী মধ্যবিত্ত হয়ে গেল নাকি মধ্যচিত্তের চাপে বোবা দর্শক?
    যারা কথা বলে তারা কী উচ্চ বিত্তের ভদ্র লোক নাকি নিম্নবিত্তের উদ্বাস্তু?
    সময়ের তীব্র চাপে, বাজারের ঊর্ধ্বতাপে আমি নীরব হয়ে গুনি আর ক দিন গেলে মাস মাইনে পাব,
    গত মাসে একটা ওষুধ আনা হয়নি, এবার অন্যটা বাদ দিয়ে সমন্বয় করতে হবে তো।

    12
    6 Comments
Skip to toolbar