-
#মায়ানগরের_প্রেম
#পার্ট১২
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
আরদ্ধের শান্ত ভঙিমায় আগ্নেয়গিরির লাভা লুকিয়ে ছিল যেটা আর কেউ না বুঝলেও ইনায়াত ঠিকি বুঝতে পেরেছিল।কথা না বাড়িয়ে ইনায়াত কবুল বলে ফেলল।সাক্ষি হিসেবে সাইন করল শায়েদ চাচা আর ডাক্তার।ইনায়াতের হয়ে দুই জন নার্স সাইন করল।হাসপাতালের সব ফর্মালিটিস পুরন করে আরদ্ধ ইনায়াতকে নিজের বাসায় নিয়ে আসে।পুরো রাস্তায় ইনায়াত চুপটি করে বসে ছিল।আরদ্ধও আগ বাড়িয়ে কোন কথা বলে নি।
.
.
বাসায় ঢুকার সময় ইনায়াত গুটিগুটি পায়ে ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলাতে লাগল।হঠাত করে মনে হল সে যেন শূন্যে উঠে যাচ্ছে।
-ছাড়ুন আরদ্ধ করছেন কি?
-কিছু না জাস্ট ট্রেডিশন ফলো করছি।আমেরিকাতে বিয়ের পর নববধূ বাড়িতে এলে বর তাকে কোলে করে নিয়ে যায়।
-বিয়ের কথা শুনে ইনায়াতের মুখটা আবার ভার হয়ে যায়।সে তো ভুলেই গিয়েছিল এখন সে আর সিঙেল নয় ডবল। ইনা চুপ করে আরদ্ধের গলা জড়িয়ে নিল।
.
.
আরদ্ধ একটা রুমে গিয়ে বিছানার উপর ইনায়াতকে বসালো।মাথার ব্যান্ডেজ করা জায়গায় আলতো করে চুমু দিয়ে বলল
-ফ্রেশ হয়ে নেও। এই প্যাকেটে কাপড় আছে(একটা প্যাকেট ধরিয়ে দিয়ে)।চেঞ্জ করে নেও।আমি আসছি।
ইনায়াতকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আরদ্ধ বেরিয়ে গেল।ইনায়াত এখনো ঠায় বসে আছে।
.
.
-বাহ মেয়েতো মাশাল্লাহ সুন্দরি। আরু বাবার পছন্দ আছে বলতে হবে।
কথাগুলো শুনে মাথা তুলে তাকাল ইনা।
-আসসালামু আলাইকুম ইরিন আন্টি।
-ওয়ালাইকুম আসসালাম মা।
ইনায়াতের মুখে নিজের নাম সুনে অবাক বনে গেলেন ইরিন আন্টি।
-মা তুমি তো আমাকে দেখোনি কখনো তাহলে আমাকে চিনলে কিভাবে?
ইনায়াত হালকা হেসে বলল
-আপনার জন্যেই উনি টিকে আছেন।মায়ের ভালবাসা আপনার কাছ থেকেই পেয়েছে।
-থাক মা ওসব কথা। তুমি ফ্রেশ হয়ে আস।ইনায়াতের হাতে একটা শাড়ি ধরিয়ে দিলেন ইরিন আন্টি।
কিছুক্ষন পর ওয়াশরুম থেকে বের হয়ে আসল ইনা।ইরিন আন্টি ইনাকে বসিয়ে সাজগোজ করতে লাগলেন।
-এসব কেন আন্টি?
-ওমা তুমি নতুন বউ।সাজগোজ করতে হবে না?আজ তোমাদের বাসর রাত।আমি জানি না তোমাদের বিয়েটা অনেক টা বেমানান পরিবেশে হয়েছে।প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে আলাদা স্বপ্ন থাকে।তুমি চিন্তা করো না মা আমার আরু তোমার সব ইচ্ছা পূরন করবে।অনেক ভালোবাসে সে তোমাকে মা।
ইনায়াত প্রতিউত্তরে হাল্কা হাসে শুধু।ইরিন আন্টি ইনায়াতকে সাজগোজ করিয়ে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেলেন।
.
.
বিছানার মাঝে পা গুটিয়ে বসে আছে ইনা।কিছুক্ষন পর দরজা খুলার শব্দে চোখ তুলে তাকাল সে।আরদ্ধ লাল রঙের শেরওয়ানি পরে আছে।তার সাথে মিষ্টি কালারের পায়জামা।পুরাই রাজপুত্তুর যেন।ইনায়াত এক নজর আরদ্ধকে দেখে সালাম দিল।আরদ্ধ গম্ভীর ভাবে বলল
-ঊযূ করে এস।নামাজ পরব।ইনায়াত ওয়াশরুমে গিয়ে উযূ করে আসে।তারপর দুজনে নফল নামাজ আদায় করে নিল।
আরদ্ধ এতক্ষনে এক বারেও ইনায়াতের দিকে ঠিক ভাবে তাকায় নি।মোবাইল দেখায় ব্যস্ত সে।ব্যাপারটা ইনায়াতের চোখ এড়ায় নি। আরদ্ধের অবহেলা পোড়াচ্ছে খুব করে তাকে।কেন বিয়ে করেছে সে? সে কি ইনায়াতকে দয়া দেখাচ্ছে?
.
.
আরদ্ধ ইনায়াতের হাত ধরে ছাদে নিয়ে গেল।পুরো ছাদটা চাদের আলোতে ঝলমল করছে।চাদের আলোতে তার বউটাকে অনেক স্নিগ্ধ লাগছে।আরদ্ধ অবাক চোখে তাকিয়ে আছে ইনায়াতের দিকে।বার বার সে তার রাতপরীর মায়ায় ডুবে যাচ্ছে।
.
.
তোমার খুব ইচ্ছে ছিল না বাসর রাতে চাদের আলোয় গা ভেজানোর?
আরদ্ধের কথায় ঘোর ভাঙল ইনায়াতের।
-আপনি কিভাবে জানলেন?
-তোমাকে তোমার থেকে বেশি আমি জানি জানেমন।
-জানেন না আপনি কিছুই জানেন না। না আমার অতিত না বর্তমান না ভবিষ্যত। কিচ্ছু না। আরদ্ধের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনেকটা চেচিয়ে কথাগুলো বলল ইনা।
-জানতে চাই না তোমার অতিত। আমি শুধু জানি আমি তোমার বর্তমান আর আমিই তোমার ভবিষ্যত। তোমার সবকিছুতে শুধু আমার অধিকার শুধুইইইই আমার।
চলবে3 Comments
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
অরন্য হিল্লোল
@oronnyohillol
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Dr. Shaheen Mahmud
@shaheen
Suhas Barnabash Gomes
@barnabash
তানভীর তীব্র
@tanvir3
Drako Shajib
@drako
Emotionless Rima
@emotionless-rima



প্রেমময় হোক আরদ্ধ ইনায়াতের জীবনের নতুন অধ্যায়।