Profile Photo

কলমে পৃথিবীOffline

  • asin432
  • Profile picture of কলমে পৃথিবী

    কলমে পৃথিবী

    4 years, 5 months ago

    নারী তুমি কে?
    চম্পা আক্তার

    নারী তুমি কে? তুমি কি আসলেই নারী?
    নাকি, শুধু ঘরের কোণে বসে থাকা দাসি?
    নারী তুমি কে?
    তুমি কি, সংসারের এক ঠুনকো প্রানী?
    নাকি সন্তানের মায়ামাখা জননী?
    নারী আসলেই তুমি কে?
    তুমি কি আদর্শ স্বামীর আদর্শ অর্ধাঙ্গিনী?
    নাকি তুমি শুধুই পুরুষের ব্যবহারের বাসিনী?
    তুমি কি আসলেই নারী?
    নাকি শুধুই এক মায়াবিনী?
    যার মায়ামাখা রূপে শুরু হয় ধ্বংসযজ্ঞ।
    তুমি কি পুরুষের রক্ষিণী?
    নাকি তার ধরণী? নাকি নিজের দেহকে বিলিয়ে দেওয়ার মত
    এক কলঙ্কিনী?
    নাকি তুমি পিতা-মাতার গর্বের স্থান? নাকি ভাইয়ের গর্ব, সমাজের গর্ব?
    যদি তুমি সত্যি নারী? তাহলে বল— হুম! আমি নারী; আমিই নারী;
    আদর্শ নারী; আদর্শ।

    6
    5 Comments
Skip to toolbar