-
পথে স্বপ্নের খোঁজ
মোহাম্মাদ রায়হান চৌধুরীআমার ধূলি মাখা গা , কাঁদায় মোড়ানো পা
তনু শোভিত ছিন্নবস্ত্রে , শুন্যে আমার পূর্ণ তলদেশে ।
অনাহারে কাটে রাত, কাটে দীর্ঘদিন
তবুও আমার মনেতে আশা , চোখেতে স্বপ্ন রঙিন ।আমিও তো চাই হতে বড় –
যেমনই চায় গরিব, মধ্যবিত্ত, ধনীর দুলালেরাও ।
জানি এই নিষ্পেষিত সমাজে , আমি একা – বড় অসহায়
নাম নেই, অর্থ নেই, নেই বৃত্ত –
আমি নির্ভর শুধু ভাগ্যের চাকায় ।কেউ কি বাড়াবে হাত, এই অবুঝ সমাজে বুঝে
কেউ কি বাড়াবে হাত সহযোগিতার, এই আমাকে খুঁজে ।
জানি কেউ বাড়াবে না হাত, কেউ নেবেনা আমায়
জানি পায়ের ধূলা কেউ নেয় না মাথায় ।
তবু আমি আজও এই স্বপ্নেই বাঁচি –
এই পথে পথে, এই ধূলার মাঝে তবু স্বপ্নই খুঁজি ।4 Comments
Friends
Mir Hossain
@mir-hossain
Arshad Chowdhury
@arshad-chowdhury
Mowshom Mishu
@mowshom-mishu
Atanu Sen
@atanusen
Ashik Waliullah
@ashik-waliullah
Sanjana Tasnim
@sanjana-tasnim
Akash Mondal
@akash508l
Mahira S
@rahman-n-zinnia
Mohd. Zilhaz U. Joney
@zilhaz


ভালো লিখেছেন।