Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    5 years, 2 months ago

    উপেক্ষিত আত্মা!
    আহমেদ হানিফ।

    যন্ত্রণায় অস্থির আপাদমস্তক,
    লাশ ঘরের ভয়ার্ত নির্জীবতা,খুনেরা পলাতক!
    মহল্লার বৃদ্ধা মৃত্যুশোকে কাতর-
    শীর্ণ মুখখানি শক্ত-জমাট বেঁধেছে রক্তস্রোত।
    ক্ষণিক পরে করোটিকা ভাঙার শব্দ,
    পুতুলের মতো দেহটা-বোবা!!
    ঠাসাঠাসি চেয়ারে বসা কতক-
    পরার্থে নিয়োজিত মানুষ!
    লাশের মিছিলে অগ্রগামী’বৃদ্ধার বাছাধন’,
    দিন দুয়েক আগেও স্বপ্নচারী-
    আজ মুক্তির কেতনে নামহীন পরিচয়!
    সেই দিন কতক মানুষের সমাবেশে,
    যানবাহনে মানুষের খুনের প্রতিবাদী নাম-
    আজ কিছুক্ষণ আগে-
    জীবন প্রদীপ নিভে গেলো যানবাহনের বেপরোয়া গতিতে,
    ক্ষতি নেই!
    আজ আত্মা উপেক্ষিত!
    তোমারই নিয়মে হয়তো মরিবে তুমিও-
    অমর আলয়ে বসে এই আর্জি করি,
    জীবন্ত হৃদয়ে বিষাদের আয়োজন-
    বাবা নামক মানুষের কান্নায়,
    তোমাদের যদি সুবোধ ফিরে…
    আজ তোমাদের নিয়মে ২৫ হাজারের ক্ষতিপূরণ-
    উপেক্ষিত আত্মা বাকহীন,নিথর!

    4
    2 Comments
Skip to toolbar