-
কবিতা-
শিখা অনির্বাণ
– নাজমুল হুদা পারভেজ
পর্ব-২
ঘর থেকে যখন বাহিরে যাব বলে দরজা খুলি-
কোলের ছোট সন্তানটি জিজ্ঞেস করে
“ কখন ফিরবে , বাবা?”
আমি নির্বাক থাকি, উত্তর দিতে পারি না।
চোখের সামনে ভেসে উঠে, পত্রিকা কিংবা টিভির সংবাদ।
নিরাপদ সড়ক আন্দোলন বলছে-
২০১৯ সালে সড়ক র্দূঘটনায় নিহত হয়েছে ৫২২৭জন মানুষ।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে-
গত বছর ধর্ষণের শিকার হয়েছে ১৪১৩ জন নারী,
স্বামীর হাতে নির্যাতিত হয়ে নিহত হয়েছে ২০০ জন নারী।
মানুষের জন্য ফাউন্ডেশন বলছে-
২০১৯ সালে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৯০২ জন শিশু,
এমনকি নিজ পিতার হাতে ধর্ষিতার্ হয়েছে তার শিশু কন্যা।
মাগো তুমি দেখছ না? তুমি ঘুমিয়ে আছ কেন?
চোখ মেলে দেখো মা-
বড় বড় পদের আমলারা কীভাবে র্দূনীতির রেকর্ড গড়ছে।্
বালিশ কান্ড, পর্দা কান্ডসহ কত কান্ড ঘটছে দেশে,
দিন-দুপুরে হচ্ছে পুকুর চুরি, বিপন্ন পরিবেশ।
শিক্ষাঙ্গনে নেই শিক্ষার পরিবেশ-
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে
র্যাগিং সংস্কৃতি ছড়িয়ে পরেছে।
মায়ের চোখের সামনে র্যাগিং এর শিকার হচ্ছে,
তার বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়ে।
ওষুধে ভেজাল, খাদ্যে ভেজাল, নাগালের বাইরে চলে যাচ্ছে
পিঁয়াজ, রশুন, আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
কৃষকরা আজ শোষিত হচ্ছে মহাজন,
দাদন ব্যবসায়ী আর মধ্যস্বত্বভোগীদের দ্বারা।
ক্রিকেট খেলার বাজি ধরতে গিয়ে নিঃস্ব হচ্ছে যুবকরা,
প্রশাসনের নাকের ডগায় চলছে ক্যাসিনোর ব্যবসা
জঙ্গিতে ভরে গেছে দেশ, তোমার সংস্কৃতি আজ ধ্বংসের মুখে,
আকাশ সংস্কৃতি গিলে খাচ্ছে তোমার স্বকীয়তা-
মাদকে ছেঁয়ে গেছে দেশ, তোমার সোনার ছেলেদেরকে-
মাদক সেবন করিয়ে ঘুমিয়ে রেখেছে একটি স্বার্থান্বেষী মহল।
ছাত্র-ছাত্রীরা রাত জেগে এখন বই পড়ে না,
তারা ইন্টারনেটে আসক্ত,ফেসবুকে রাত জাগে।
ইন্টারনেটের কুফল ছড়িয়েছে খেলাধুলার মাঠে,
সুস্থ সংস্কৃতির মঞ্চে- করোনা ভাইরাসের মতো।
বরগুনায় প্রকাশ্য দিবালোকে
হত্যা করা হয়েছে রিফাত শরীফকে।
আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে-
ফেনীর নুসরাতকে,
গণপিটুনিতে হত্যা করা হয়েছে রেনুকে-
বুয়েটে পড়তে এসে লাশ হচ্ছে আবররা।
মানবতা হারিয়ে যাচ্ছে ক্রমাগত-
শুকিয়ে যাওয়া নদীর মতো মানুষের হৃদয় থেকে।
(চলবে)2 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


ভালো লাগলো