Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 4 months ago

    আকাশ নীলা
    ———এ্যাড সাজেদুল হক টুটুল

    হারিয়ে যাওয়া ভালোবাসায়
    তোমায় খোজেঁ মন
    মন বুঝেনা তুমি এখন পর পুরুষের আপন।

    হাত রেখেছো তাঁর হাতে
    মন রেখেছো কই
    সেই মনেতে এখনো কি
    আমি আগের মত রই।

    সৃতি গুলো আমার মনে, মনেই পড়ে রয়
    তোমায় ছেড়ে কেটে গেলো
    বছর দশেক হয়।

    এক জীবনে আমি ছিলাম তোমার প্রিয় সখা
    সেই জীবনের সৃতি এখনো দেয় দোলা।

    দেখা যদি না হলো আর তোমার তাতে কি
    সপ্নে আমি এখনো যায় রোজ তোমাদের বাড়ী।

    দেখা আবার হলো যখন বছর দশেক পরে
    সেই দেখাটার দিন তারিখ কেউ যেন না জানে।

    চমকে গেলে আবার তুমি
    এখন আমি, কি যে তোমার হই
    ভালোবাসার আচঁল টেনে
    মুছে নিলে জল চোখেরই ডেউ।

    আলোকিত আমার পৃথিবী
    তোমার পাশেই রই
    সেই পাশেতে আলতো করে
    হৃদয় ছুয়েঁছে কেউ।

    কি হারিয়েছি, কি হারালাম
    কেউ জানেনি কেউ
    কাল বেলার অতীত হয়ে
    মনে ভাসলো কেউ।

    অতীত সৃতি নোঙ্গর ফেলে
    প্রেম সাগরের জলে
    সেই জলেতে মন ভিজে
    নিজের অজান্তে।

    আমি তুমি মুখোমুখি
    নিবিড় হিমগাড়
    মুখের হাসি আগের মত
    চাহনিতে আছে- আগের মত ধার।

    নিরবতার আছড় ভেঁঙ্গে
    বললে আমায়- আছো তুমি বেশ
    তোমার ভুবনে কি
    এখন আমার শুধুই পরবাস
    মন ঘুরে বেড়ায় আজো
    তোমার মনের পাশ।

    পরক্ষনে বললে আবার-
    আমার হৃদয় বাঁধা রবে
    তোমার হৃদয়ের আশে
    এ জীবন পূর্ণ হলে পরের জীবনের পাশে

    এভাবে কি আর হয়
    মানুষ হয়ে, মানুষ কি আর এমন করে রয়
    গহীন স্বপ্নে, ঘুম ভাঙ্গঁবে, আমার হয়ে কেউ
    সেই সপ্ন সারথী, আমি নহি সখি
    তোমার আপন কেউ যেন হয়।

    6
    3 Comments
Skip to toolbar