Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
    পার্ট-২

    এভাবে এক সপ্তাহ কেটে গেলো মায়ের সাথে কথা না বলে। বলেছে, তবে দরকার ছাড়া একটা শব্দও বলেনি সে মায়ের সাথে। সানিয়া আন্টি বলতে চাইলেও সে বলে না, দূরে সরে যায়। তারপর আবসার আংকেল বুঝিয়ে সুঝিয়ে বলল কিছুদিন সময় দিতে, এমনিতেই ঠিক হয়ে যাবে।

    রাত ৯ টা বাজে। বাহিরে ঝুম বৃষ্টি। শ্রাবণ বারান্দায় দাঁড়িয়ে আছে। সে সন্ধ্যার কথা ভাবছে আর ভাবছে সেদিনের কথা, যেদিন মা তাকে চড় মেরেছিল।
    সন্ধ্যা একটু হেলদি মানে একটু মোটা। সন্ধ্যা খুবই নরম মনের মানুষ। মিশুক কিন্তু লাজুক। অনেক কিউট লাগে।

    শ্রাবণ বুঝতে পারেনা যে তার মা কেন সন্ধ্যাকে অপছন্দ করে। শ্রাবণ এটা জানতো যে ওর মা মোটা মানুষ পছন্দ করেনা। কিন্তু শ্রাবণ একটা মোটা মেয়েকেই পছন্দ করেছে। এটায় শ্রাবণের কিছু যায় আসেনা। সব চেয়ে বড় কথা শ্রাবণ ওর চেহারায় মায়া দেখতে পায়। ওর মনের সরলতা বুঝতে পারে।

    শ্রাবণ তার বাবার মত হয়েছে। তার বাবা তার মার অনেক কেয়ার নেয়। একটুও কষ্ট হতে দেননি কোনদিন। যদিও তার বাবা চায়নি ভেগে বিয়ে করতে। তিনি চেয়েছিলেন আরেকটু চেষ্টা করতে। কিন্তু শ্রাবণের মা মাথা খেয়ে ফেলছিলেন, তারাহুরো লাগিয়ে দিয়েছিলেন বিয়ের জন্যে। বলছিল বিয়ে করে ফেললেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি।

    শ্রাবণ ও সামিহার জন্মের পর শ্রাবণের নানা নানু ওদের অনেক আদর করেছেন। কোনদিন কষ্ট দেননি শ্রাবণ ও সামিহাকে। উনাদের রাগ শুধু শ্রাবণের মার প্রতি।

    এত কিছু ভাবতে ভাবতে শ্রাবণ কখন যে বৃষ্টির পানিতে ভিজে গেছে বুঝতে পারেনি। এখনো সে ভাবনার জগতে ডুবে আছে।

    ভাবছে কিভাবে ওর মা বাবাকে রাজি করানো যায়। যদিও শ্রাবণের বাবার এত সমস্যা নেই। উনি শুধু চান যে আসুক না কেন তখনই বউ হিসেবে সে যাতে শ্রাবণকে অনেক হাসিখুশি রাখে।

    কিছুক্ষণ পর শ্রাবণ বুঝতে পারলো যে তার টি-শার্ট ভিজে গেছে। জোড়ে নিঃশ্বাস নিয়ে ঘরে ঢুকলো। টি-শার্ট চেঞ্জ করে সে মোবাইলটা হাতে নিয়ে সন্ধ্যাকে কল দিল। দুইবার রিং হতেই কল ধরল।

    নরম শুরে সন্ধ্যা উত্তর দিল,
    -হ্যালো? কেমন আছেন মিস্টার লাবিব আরফান শ্রাবণ?

    শ্রাবণ চুপ করে আছে। সে জানে যখনই তার মন খারাপ থাকে, সন্ধ্যার গলার আওয়াজ শুনলেই তার মন ভালো হয়ে যায়। মন চায় ওর গালগুলো টেনে দিতে। অজান্তেই শ্রাবণের মুখে মৃদু হাসি চলে এলো।

    অপরদিকে সন্ধ্যাও বুঝতে পারে যে শ্রাবণের কোনো কিছু নিয়ে মুড অফ। কারণ যখনই ওর মুড অফ, রাগ, বা মন খারাপ হয়, তখনই সে সন্ধ্যা কল দিবে আর চুপ করে থাকবে, সন্ধ্যার আওয়াজ না শোনার আগ পর্যন্ত তার মুড ঠিক হবেনা।

    -বুঝেছি। উমম, আমি তোমাকে জিজ্ঞেস করব না কি হয়েছে। মানুষের প্রাইভেসি বলে একটা কথা আছে।

    কিছুক্ষণ ভেবে নিল সন্ধ্যা। তারপর একটা গান শুরু করলো, যেটা শ্রাবণের পছন্দের একটা গান,

    -বৃষ্টি এলে, ভাবি তোমাকে ,
    আজ এই বৃষ্টিতে খুব কাছে ।

    এ যেন কল্পনা , প্রেমের আলপনা,
    আজ তুমি খুব কাছে ।

    চাইলে কি দেবে অধরে সেই অধর ।
    পবিত্র এই প্রেম, আমার উপহার…
    অন্তহীন স্পর্শের অলংকার ।

    এটুকু বলা শেষে নিঃশ্বাস নেওয়ার জন্যে থামলো।
    শ্রাবণ তাকে একটু চমকে দিয়ে গানের বাকি অংশ নিজেই গাওয়া শুরু করলো।

    -স্পর্শ করো, জড়িয়ে ধরো,
    তোমার প্রেমের চাঁদরে ।
    মোমের আলো, প্রথম আলো
    আজ তুমি খুব কাছে ।

    চাইলে কি দেবে অধরে সেই অধর ।
    পবিত্র এই প্রেম, আমার উপহার…
    অন্তহীন স্পর্শের অলংকার ।

    সন্ধ্যার মুখে হাসি ফুটে উঠলো। সে আবার বলল,
    -আমি দোয়া করি তোমার মধ্যে যেই ব্যাপারটা জ্বালাতন করছে, তা যাতে খুব জলদি অপসারণ হয়।

    শ্রাবণের মুখে হাসি চলে এলো। মৃদু স্বরে বলল,
    -থ্যাংক ইউ।

    সন্ধ্যা কিছু বলল না, শুধু হাসি দিল। শ্রাবণকে সে জোড়াজুড়ি করছেনা কি হয়েছে তা জানার জন্যে। কারণ সন্ধ্যা জানে, শ্রাবণ মন ভালো হলো সে নিজেই সব কিছু বলবে।

    কিন্তু শ্রাবণ ভাবছে সে এই কথা সন্ধ্যা বলবেনা, কারণ সন্ধ্যা কষ্ট পাবে। অবশ্য শেষে সন্ধ্যা কোন না কোনভাবে বুঝে যায় যে কোন জিনিস নিয়ে শ্রাবণের মন খারাপ হয় বা হয়েছে।
    তখনই শ্রাবণের মাথায় একটা আইডিয়া ফুটে উঠল। সন্ধ্যা ব্যাতীত আরও একজন আছে যে শ্রাবণের মনের কথা শুনতে পায়। সে আর কেও নয়, শ্রাবণের নানু। যদি শ্রাবণ তার নানুকে পটাতে পারে, খুব সহজেই নানু বিয়ে করিয়ে দিতে পারবে সন্ধ্যার সাথে। আর নানু তাকে সন্ধ্যার সাথে জোড় করে বিয়ে করিয়ে দিলে মা আর কিছু বলতে পারবেনা। নানু কষে ধমক লাগিয়ে দিবে মাকে। আর শ্রাবণ জানে, নানু সন্ধ্যাকে অনেক পছন্দ করবে, কারণ নানু যেমন মেয়ে পছন্দ করে সন্ধ্যা ঠিক তেমনি।

    সন্ধ্যা গলা খাঁকারি দিয়ে বলে উঠলো,
    -নীরবতা এবার ভেঙেই ফেলেছ। এবার কথাতো বলো!
    -আচ্ছা সন্ধ্যা?
    -হুমম?
    -আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে?
    -অবশ্যই। আমার সামর্থ থাকলে জান প্রাণ দিয়ে রাখবো। বলো কি করতে হবে।
    -আমি আমার স্পেশাল মানুষটাকে আরেকজন স্পেশাল মানুষের সাথে দেখা করাতে চাই। করবে?
    -হুমম! নিশ্চই সেই স্পেশাল মানুষটা তোমার প্রিয়তমা। যার কথা আমাকে বলো সারাদিন, আর আমিও তার প্রেমে পড়ে গেছি। আমি এক পায়ে খাঁড়া তাঁর সাথে দেখা করার জন্যে।
    -তুমি সব সময় আমার কথা কেড়ে নাও। শুধু মুখের নয়, মনের কথাও।
    -হয়তো।
    -আচ্ছা তাহলে তোমাকে নিয়ে যাবো। কবে ফ্রী আছো বলো?
    -শুক্রবার।
    -পারফেক্ট সময়!
    -কেন?
    -পরে বলবো। একটু পর কথা বলি। আমার প্রিয়তমাকে বলে দিই যে দুইটা সারপ্রাইজ আছে। আর অফিসে ফোন দিয়েও জানিয়ে দিতে হবে।
    -ঠিক আছে। পরে কথা হবে।

    ফোন রেখে শ্রাবণ তার নানুকে কল দিল।
    -আমার সুন্দরী কমলা কেমন আছে?
    -সে তো ভালোই আছে। আর আমার কলিজার টুকরোটা কেমন আছে?
    -ভালো, তবে আমার নানার প্রতি এখনও হিংসে হয়।
    -কেন সে আবার কি করলো।
    -আরে নানু, আমি যদি নানার জায়গায় থাকতাম তবে আজ আমার সুন্দর ফুটফুটে বউ থাকতো।

    নানু একটু লজ্জা পেয়ে হাসি দিল।
    -আচ্ছা নানু আমি কিন্তু সামনের শুক্রবারে আসবো।
    -আচ্ছা। অনেক মজার মজার রান্না করে খাওয়াবো।
    -নানু, এখনি লোভ দেখিয়ে দিচ্ছ? আজ মায়ের সাথে রাগ করে খাইনি। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে।
    -আহা, আমার বাচ্চাটা খায়নি? কি করেছে ওই মহিলাটা? বল আমাকে! আমি কুঁচি কুঁচি করে কেঁটে ফেলবো!
    -পরে বলবোনে নানু আম্মু। আমি আসি আগে।
    -আচ্ছা বাচ্চা! শুন, আমার দেওয়া পিঠা কি এখনো আছে?
    -আছে নানু।
    -পিঠা খেয়ে নে। নাহয় শরীর খারাপ করবে।
    -ঠিক আছে নানু।
    -আর হ্যাঁ, আমার সামিহাটা কেমন আছে রে?
    -আছে ভালোই। নতুন ক্লাস এ উঠে নতুন বান্ধবী হয়েছে। এখন ভাইকে ভুলে গেছে।
    -কি আর করবি। বড় হচ্ছে। বান্ধবীদের সাথে সব শেয়ার করতে পারবে। তোর সাথে কি আর করবে নাকি?
    -কিন্তু নানু, এটা সত্য ওকে কখনই একলা হতে দিব না। আমার ভালোবাসা সব সময় পাবে।

    বলতে বলতেই সামিহা দরজায় নক করলো।
    -মিয়াও, আমি কি আসতে পারি?

    শ্রাবণ নানুর উদ্দেশ্যে বলল,
    -ওই দেখোসে গেছে আমার ছোট বিড়ালটা।

    এবার সামিহার উদ্দেশ্যে বলল,
    -আয়, দরজা খোলা আছে।

    সামিহা ঘরে ঢুকলো হাতে একটা টেডি বিয়ার নিয়ে
    মুখে বড় একটা হাসি নিয়ে উত্তেজিত কন্ঠে বলল,
    -নানু আম্মু ফোন করেছে? দাও, দাও, আমিও কথা বলবো।

    শ্রাবণ ফোনটা সামিহার হাতে দিল।
    সামিহার কথার স্টাইল দেখলে যে কারও মন গলে যাবে।
    -নানু আম্মু নানু আম্মু, জানো আজকে না আমি নতুন বান্ধবী বানিয়েছি।
    -তাই? তোমার বান্ধবীকে আমার হাতের পিঠা খেতে দিও।
    -আচ্ছা নানু আম্মু। তোমার সাথে ঘুমুতে মন চাচ্ছে নানু, কতদিন দেখিনা। অনেক মিস করছি তোমাকে।
    -ঘুমাবে তো। তোমার ভাইয়া সামনের শুক্রবার আসবে। তুমিও এসো সাথে।
    -আসলেই?
    সামিহার চেহারা উজ্জ্বল হয়ে উঠলো। খুশিতে সে ভাইয়াকে জড়িয়ে ধরে বলল,
    -থ্যাংক ইউ সু মাচ ভাইয়াটুস।
    এই বলে সে শ্রাবণের গালে চুমু বসিয়ে দিল।

    -ভাইয়া তোমাকে একটা চকোলেট এনে দিব।
    শ্রাবণ হাসি দিল,
    -আচ্ছা।
    সামিহা আবার নানুর সাথে কথা বলা শুরু করলো,
    -নানু জানো? একটা কিউট আপু….

    যখনই এই কথা বলতে নিয়েছিল তখনই শ্রাবণ ওর মুখ চেপে ধরলো। ইশারায় বলে দিল যাতে নানুকে কিছু না বলে।
    সামিহা কথা বুঝতে পেরে কথা চেঞ্জ করলো,
    -আমাদের স্কুলে আজকে একটা কিউট আপু এসেছিল, আপুটা অনেক আদর করেছে আমাকে।
    -তাই নাকি? ভালো তো।
    -হ্যাঁ।
    বলেই একটা হাই দিয়ে উঠলো সামিহা।
    -আমার সোনাটার ঘুম পেয়েছে। যাও পাখি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে।
    -গুড নাইট নানু আম্মু।
    -গুড নাইট সোনা, শ্রাবণকেও গুড নাইট বলে দিও।
    -গুড নাইট শ্রাবণ, নানু বলেছে।

    পাশ থেকে শ্রাবণও গুড নাইট দিয়ে দিল।
    সামিহা শুয়ে পড়লো শ্রাবণের পাশে।
    -একি? আজ তোর রুমে ঘুমাবি না?
    -যেতে আলসে লাগছে ভাইয়া। প্লীজ আজ এখানে ঘুমাই।
    -আচ্ছা। রাতে আবার আমার জায়গা নিয়ে নিস না।
    -হিহিহি, আচ্ছা।
    শ্রাবণ সামিহার কপালে চুমু দিয়ে বেডসাইড ল্যাম্প অফ করে দিল।
    তারপর ফোন হাতে নিয়ে সন্ধ্যাকে মেসেজ দিল, “গুড নাইট”।
    কিছুক্ষণ অপেক্ষা করলো সন্ধ্যার উত্তরের।
    উত্তর আসার পর সে মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো।

    7
    3 Comments
Skip to toolbar