-
রুপকথা ডট কম
অরন্য হিল্লোল
শৈশবের আলাদিনের চেরাগ যেন আজন্ম উচ্ছাসের প্রদীপ
শৈশবের আলিবাবা সেও তো যেন দৌলতের পারাবারে ফেলে স্বর্ণ ছিপ
শৈশবের স্পাইডারম্যান অশুভের নাশে ছুড়ে উর্ণনাভের জাল
গোটা কমিকসটাই যেন মনে হতো রুপকথা ডট কমের মহাকাল
শৈশবের সুপারম্যান যেন উরন্ত বিহঙ্গের ন্যায় এসে বাঁচাতো বিপদগ্রস্তে
শৈশবের হাল্ক কেনইবা ভরসায় কম কিসে দুর্বিপাক আবর্তের শেষ সূর্যাস্তে
শৈশবের ম্যানড্রেকের অষ্ট জাদুবলে কুপোকাত হয় চিরশত্রু মিং
গোটা কল্পজগতের সর্ব শুভশক্তিই যেন রুপকথা ডট কমের সুপার হিরো কিং
শৈশবের হে চলমান অশরীরীই যেন বর্তমানের স্বীয় শক্তিতে আপন বেতাল
শৈশবের ফ্ল্যাশ গরডোন যেন নব্য যুগের বিমানবাহিনীর আরেক পঙ্গপাল
শৈশবের থান্ডারক্যাটসকে বড্ড বেশি প্রয়োজন আজকের অশান্ত দুনিয়ায়
গোটা ব্রম্মান্ডে হবে যুদ্ধাবসান, যেন চিতারা,প্যান্থ্রা আর টাইগ্রাই সর্ব সহায়
আয়রনম্যান যেন উড়ে এসে জুড়ে বসলো মতিঝিলের সিটি সেন্টারে
গুন্ডা আর সন্ত্রাসিদের ডেড়া দেখছে তার অন্তর্দৃষ্টিতে দাঁড়িয়ে এক কিনারে
এক্সম্যান উল্ভেরাইনের কন্টক হস্তে হত হয় বঙ্গদেশের চির শয়তান শক্তি
গোটা ঢাকা শহরে নিশিথ নীরবতা ভেঙ্গে আনে কলরব ক্যাপ্টেন আমেরিকার যুক্তি
রুপকথা ডট কম যেন মন ভুলানো শৈশবের বায়স্কপে দেখা বর্তমানের সাইট
লাগবে না কোনও নেটের যোগসাজশ, চলবে একলাই দুরন্ত গতিতে মেগাবাইট5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


দূরন্ত শৈশবের অনন্ত স্মৃতি। খুব রোমাঞ্চকর কবি।