Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 5 months ago

    ভেজাল
    কবি – নাজমুল হুদা পারভেজ
    একী কান্ড দেশে-?
    খ্যাতের বেড়াই, বেগুন, খাচ্ছে অনায়াসে-
    চোর ধরার বড় পদে থেকে, করছে বেগুন চুরি,
    ঘুষ- দুর্নীতির এ দেশ আমার,নাইতো কোন জুড়ি
    ডিআইজি মিজান আর দুদক বছির, কত বড় পদে থেকে,
    ঘুষ লেনদেনের অনন্য রেকর্ড গড়ল অবশেষে।
    রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের “ বালিশ কান্ড দেখে ”
    ফরিদপুর মেডিকেল হাসপাতালের ডাক্তাররা, “পর্দা”-কেনা শেখে।
    বালিশের দাম প্রায় ৬ হাজার টাকা হলে, পর্দার দাম হবে কতো?
    ডাঃ গনপতি বিশ্বাস,মনিক্ষা চাকমা আর নুরুল ইসলাম মিলে,
    ক্যালকুলেটারে হিসেব করে তারা সাড়ে ৩৭ লাখ টাকা গিলে।
    শুধু পর্দা নয়, কলেজের বিভিন্ন সরঞ্জামাদি কেনাকাটা শেষ করে,
    ৪১ কোটি টাকা মেরে খেলো তারা, হাতে হাত ধরে।
    ভৌতিক বিদ্যুৎ বিল দিতে দিতে যখন, দিশেহারা জনগণ
    অবৈধ ভাবে গ্যাসের সংযোগ দিয়ে, টাকা কামাচ্ছে কত জন,
    বন বিভাগের সহযোগিতায়, পটুয়াখালীর দশমিনায়.
    অভিযোগ উঠে বন নিধনের, সেদিকে কারো দৃষ্টি নাই।
    খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে
    শিক্ষার পরিবেশ ফিরাতে শিক্ষার্থীরা, মানববন্ধন করে,
    ইছামতি নদী দখল করে নেয় নদী খেকোরা যখন-
    খাদ্য নিরাপদ রাখতে সরকারের নাভিশ্বাস উঠে তখন।
    শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সংস্কৃতি “ র‍্যাগিং”-এর রোষানলে
    বুয়েটের ছাত্র আবরার’রা তখন, নৃশংস ভাবে মরে।
    বিষাক্ত ওষুধ দিয়ে পাকায় ফল,ফরমালিনে সয়লাব দেশ,
    কলকাতার জামাইদের আদর উৎসবে পদ্মার ইলিশ শেষ।
    যে ওষুধ জীবন বাঁচায়, সেটাও নকলে ভরা-
    নাগালের বাহিরে পিঁয়াজের মূল্য, ভীষণ দাম চড়া,
    চাষাবাদের খরচ মিটিয়ে, ধান বেচে যে দাম পায়
    কৃষকদের অভাবী সংসার, চলে না সে টাকায়।
    নামে-বেনামে সুদের ব্যবসা সারাদেশ আজ জুড়ে
    ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষকরা,শুধুই জমিতে খেটে মরে।
    টাকার পাহাড় গড়ে মহাজন- মধ্য স্বত্বভোগী-
    গরিব যেন, আরও গরিব হয়, দিনে দিনে বাড়ে দুঃখী।
    এনামুল হক আর রুপন ভূঁইয়া, দু’সহোদর মিলে
    “ক্যাসিনোর”- ব্যবসা করে, তারা দেশটাকে খেল গিলে,
    ক্যাসিনো সাঈদ উধাও হলেও, নির্বাচনের মাঠে-
    সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলার প্রার্থী ছিল বটে।
    জঙ্গি আস্তানায় ভরে গেছে দেশ, কোথায় জঙ্গি নাই?
    বিস্ফোরকসহ আইন প্রয়োগকারীর হাতে ধরা পরে সদাই।
    শেয়ার বাজারে চলছে দর পতন, কারো কোন মাথা ব্যথা নাই,
    বিনিয়োগকারীদের কষ্টার্জিত টাকা, হাওয়া হচ্ছে তাই।
    ধর্ষণ বেড়েছে সারা দেশ জুড়ে , সে কথা নতুন নয়
    ইশ্বরগঞ্জের মেধাবী ছাত্রী তিথি মরে ট্রাক চাপায়।
    বলাৎকার, ধর্ষণ আর নির্মম হত্যার, টার্গেটে শিশুরা ভাই
    চারিদিকে আজ নৈতিক অবক্ষয় , কোথাও মানবতা নাই।
    জাতীয় সংসদে ধর্ষকের বিরুদ্ধে, সোচ্চার হয়েছে সবাই
    সে কারণে আজ সাংসদদেরকে স্বাগত জানাই।
    ধর্ষকের বিচার কারাদন্ড নয়, মৃত্যু দন্ড চাই.
    দেশ জুড়ে আজ সে দাবি উঠেছে, ধর্ষকের নিস্তার নাই।
    বন্ধুক যুদ্ধে নিহতের ঘটনা, এখন সয়ে গেছে জনতার
    বিচার বিহীন হত্যাকান্ড শুধু বিশেষ বাহিনীর অধিকার,
    ভালো কথা মুখে সবাই বলে,কে শোনে এসব প্যাচাল
    ভেজালে ভরে গেছে দেশ, শুধু ভেজাল বানানে নাই ভেজাল।
    ==============

    7
    5 Comments
Skip to toolbar