Profile Photo

সুমাইয়া আক্তারOffline

  • SUMaiya23
  • কবিতা — সুখের পায়রা
    কলমে– সুমাইয়া আক্তার

    আজ নিদারুণ সুখে মুখে দিপ্ত হাসি
    অগ্লুৎপাতে বিশাখার হাসি রাশি রাশি
    রাতের নিমজ্জিত আধার শেষে
    নেমে আসে দিগন্তের ভোর
    ফাগুনের স্লান হাওয়ায় কেটে যাক অসীম ঘোর

    এক সুখের পায়রা উড়িয়ে ছুটে চলি নির্বিদ্ধ
    প্রতিটি সকাল, দুপুর আর সন্ধ্যাক্ষণে
    তোমার চিলেকোঠায় যতনে রাখা সুখগুলো
    স্বার্থের জন্য নয় হ্নদয় মিনারে রাখার জন্য চাওয়া
    জানি এক জীবনে তা হয়ে উঠবে না পাওয়া

    খামখেয়ালির সেই পরিপক্ব জীবন
    কুন্ড কলি মিলিবে আঁখি হবে না তার মরণ
    বিলিন হবো একদিন খোঁজতে সেই ঠিকানা
    যা ছিল মুঠোয় বন্দি রাখা স্বপ্নের সীমানায়

    শ‍্যামল ছায়া ছড়িয়ে যাবে সন্ধ্যাে তারায়
    নিভৃতে রাখা সুখ ছড়াবে রঙিন তোড়ায়
    তপবন থেকে একগাদা ফুল রেখে যাব তোমার জন্য
    তদ্রাচ্ছন্ন পায়ে যেদিন হেঁটে যাবে ফুলগুলো নিও আমার জন্য

    9
    6 Comments
    • সুখের পায়রারা চিরকাল উড়ে বেড়ায় আকাশে। তাদের ধরা যায় না। সুন্দর কবিতার জন্য অভিনন্দন।

    • সত্যি এই মঞ্চে এতোদিনে কাব্যে পরিপূর্ণ একটি কবিতা পড়লাম! অভিনন্দন প্রিয়।

    • তদ্রাচ্ছন্ন পায়ে যেদিন হেঁটে যাব ফুলগুলো নিও আমার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 29 April 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar