Profile Photo

মতিউর রহমানOffline

  • Motiur15
  • Profile picture of মতিউর রহমান

    মতিউর রহমান

    4 years, 5 months ago

    ক্লান্তি নিরোধ ঘুম

    মতিউর রহমান

    ঘুম পেয়েছে
    পেরেছি খুব ঘুম,
    না দেখিয়া কেউ বা বলে
    হয়েছি যে গুম।

    অন্য দিকে মশা মশায়
    গালে আকেঁ চুম,
    পুরুষ মশা কানের কাছে
    করছে যে গুনগুন।

    মশক দলে গাত্র জুড়ে
    খায় লোহিত খুন,

    মশা মারে মা যে রেগে
    মারে দুমাদুম,
    বলছে ওদের রক্তচুক্ষে
    আমার ব্যাটা দূর্বল ওরে,

    সকাল হতে অনাহারে
    ছিলো পরীক্ষা রুম,
    বেচারাটা ক্লান্ত বটে –
    দিসনা তারে চুম।

    একটু খানি দে না তাকে
    ক্লান্তি নিরোধ ঘুম।

    8
    5 Comments
Skip to toolbar