-
“মন গঙ্গার মাঝি”
আলো-ছায়াতে বিচরণ আমার,
সাদাকালো তোমার চাহনি,
তোমার চোখের কোটরেই আমি ভিড়াই তরী,
তুমি পরখ করছো নি;
সাদা মেঘের প্রেম নীল আকাশে,
কালো মেঘের পরশ ভূমিতে,
আমার প্রেম তরী হেলে-ঢুলে চলে,
তোমার চোখের পানিতে;
আরো বলবো কি,
সারাজীবন দেখলে চেহারা,
আয়নায় দেখো আপন চোখ দু খানা,
ধন্য হবে এই মাঝি বেচারা;
ঐ চোখে যখন কাজল মাখো,
নীড় হয় দৃশ্যমান,
আমি মাঝি ডিঙি ভিড়াই,
গাই নীল দরিয়ার গান;
ঐ চোখেতে আবেগের বান,
আছে জোয়ারে পানি ফুলে ওঠা,
আমি মাঝি প্রার্থনা করি,
জলদি নামুক ভাটা;
এই চোখই আমার প্রেম সম্ভাষণ,
মন ছোঁয়ার পথ,
মন গঙ্গায় পৌঁছাবই,
আমি মাঝি নিচ্ছি শপথ~ তানভীর তীব্র
6 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi


মন গঙ্গায় পৌঁছাবই,
আমি মাঝি নিচ্ছি শপথ,,,,,,মঝিকুলের জন্য শুভকামনা,,,,চমৎকার কবিতা।