Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    5 years, 1 month ago

    _______”ঈপ্সা”________

    একদা শুভ্র গোধূলিতে,
    প্রভাকর ছড়াবে তিমির;
    সহসাই ঘুম যাবে ভেঙে,
    ঈপ্সার তরী নির্ঝরিনীর।

    মহাপ্রস্থানের আমন্ত্রন,
    শিহরিত হবে দেহখানি;
    বিয়োগে স্মরিত যখন,
    কষ্ট যত নরকীয় হাসি।

    বৃষ্টিস্নাত রোদে যায় পুড়ে,
    বিষন্নে উদ্ভাসিত শিশির;
    ভষ্ম আত্মা আকাশ জুড়ে,
    ছন্নছাড়া পাখিটার বাসর !

    পুষ্প মন্ডিত কলরবে,
    চন্দ্র দেহে আঁকা কলঙ্ক;
    হটাৎ আঁধার চারিপাশে,
    ছোট ছোট কষ্টই আতঙ্ক।

    খোলা জানালায় ধমকা বাতাসে,
    কবিতা উড়ছে ছেড়া কাগজে।
    নেশার অন্ধকার ভেসে চোখে,
    রাতগুলো কি সুখি হয়েছিলো??

    16
    8 Comments
Skip to toolbar