-
কাল একটা বেল্ট কেনার জন্য মিরপুরে ১নং এ এপেক্স এর শো রুমে ডুকলাম। বেল্টের দাম দেখেতো আমার চোখ ছানাবড়া। মাত্র -২৯৬০টাকা। ভাবা যায় -দেশ কত উন্নত হইছে ?
চামড়ার বেল্ট বলে কথা। অথচ কোরবানীর সময় ৫০০টাকা দিয়েও গরুর চামড়া কেউ কিনে নাই। ধারণা করতে পারেন একটা গরুর চামড়া দিয়ে কতটা বেল্ট কিংবা জুতা হতে পারে ? সে হিসেবে একটা গরুর চামড়ার মুল্য কত হওয়া উচিত ছিল ।
অথচ সে চামড়ার এক জোড়া জুতো আপনাকে কিনতে হচ্ছে -৪/৫ হাজার টাকা দামে। একটা মানি ব্যাগ আপনি কিনছেন -হাজার টাকা। একটি চামড়ার ব্যাগ আপনাকে কিনতে হচ্ছে কয়েক হাজার টাকায়।আপনি গর্বিত হচ্ছেন এ ভেবে যে -আপনি ব্রান্ডের পন্য কিনছেন-কিন্তু এ পণ্যের উদপাতন খরছ কত হয় তা কি আপনি ভেবে দেখেছেন? হয়তো ভাবেননী কারন আপনি উন্নয়নশীল দেশে বাস করছেন । দাম না দিয়ে যাবেন কোথায়।
আমি এক সময় চামড়া শিল্পের সাথে জড়িত ছিলাম। তাই একটু হলেও বুঝি একটা ফিনিশ লেদারের মূল্য কত। সেটা দিয়ে কতটা জুতা তৈরি হয়। এবং সেটার প্রক্রিয়াকরন খরছ কেমন। যে চামড়ার মূল্য প্রান্তিক ব্যবসায়ীরা পায়না সে চামড়ার পণ্য এত বেশি হবে কোন কারনে?
#Appex কিংবা #Bata -এর যেসব পণ্য আমরা কিনি সে গুলোর দাম নির্ধারণ হয় কিভাবে ? কে করে এর নিয়ন্ত্রন ? জানার অধিকার আছে আপনার কিংবা আমার ?
ভোক্তা অধিকার বলে যে সংস্থা আছে তাদের ম্যানেজ করে চলতেই পারলেই কি ভোক্তার অধিকার সংরক্ষিত হয় ?3 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven


অসঙ্গতির বিরহী পাঠ।