Profile Photo

আফরিন ইনায়াত কায়াOffline

  • inayatkaya55
  • #মায়ানগরের_প্রেম
    #পার্ট১৬
    #আফরিন_ইনায়াত_কায়া
    .
    .
    নাস্তা সেড়ে কিচেনের দিকে পা বাড়াল ইনা।উদ্দেশ্য লাঞ্চ রেডি করার।আজকে এ বাড়িতে তার প্রথম দিন। প্রথম রান্না। তাই স্পেশাল কিছু রাধতে চায় সে।ইরিন আন্টি তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে। আরদ্ধ বার কয়েক পানি খাওয়ার নাম করে কিচেন থেকে ঘুরে গেছে। ইরিন আন্টি মুখ টিপে টিপে হাসছেন।
    হঠাত করে ইনা কাধের উপর কারো গরম নিশ্বাসের অস্তিত্ব পেল। দুটো হাত তার পেট জড়িয়ে আছে।
    -আরদ্ধ।
    -উম্মম..
    ইনার কাধে ডিপলি চুমু😘 খেয়ে সাড়া দিল সে।ইনা আবেশে চোখ বন্ধ করে নিল। তার দুই হাতেই আটা মাখা মাখি। হুট করে ইনা আরদ্ধের গালে আটা মাখিয়ে দিল।আরদ্ধ ইনাকে ছেড়ে দিয়ে পিছনে দাড়াল।রাগী চোখে ইনায়াতকে দেখছে সে।😡ইনায়াত বাচ্চাদের মত খিলখিল করে হাসছে।তার হাসি আরদ্ধের কলিজায় যেন ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে।😍
    -জানেন আপনাকে এখন কিসের মত লাগছে?পুরো ধলা বিড়াল 🤣🤣🤣🤣
    ইনা কোন রকমে কথাগুলো বলেই আবার হাসিতে ফেটে পড়ল।তার সাথে আরও একজন হাসিতে যোগ দিল। আরদ্ধ ঘাড় ঘুড়িয়ে দেখল ইরিন আন্টি।তার হাতে কিসের যেন বাটি। স্টোর রুম থেকে ফিরে দরজার কাছে আসতেই আরদ্ধ কে দেখে হেসে ফেলেন তিনিও।
    আরদ্ধ এবার লজ্জা পেয়ে যায়।মাথা চুলকাতে চুলকাতে বলে
    -আন্টি আজকে রাতে রিসিপশনের পার্টি আছে।ওকে রেডি করে দিয়েন প্লিজ।
    বলেই আরদ্ধ বের হয়ে চলে গেল।ইরিন আন্টি আর ইনা মিলে সবটা গুছিয়ে নিল।
    .
    .
    বিকাল বেলা ইনা নামাজ পরে বেলকনিতে গিয়ে দারাল।আরদ্ধ ল্যাপটপে বসে অফিসের কাজ করছে।ব্যালকনিটা অনেক সুন্দর করে সাজানো।এক পাশে বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো আছে।অপর পাশে একটা ডুয়েল সোফা পাতানো।সোফায় গিয়ে বসল ইনা।হালকা বাতাসে বেশ ভাল লাগছে তার।কিছুক্ষন পর আরদ্ধ ইনার পাশে এসে বসল।ইনার বাম হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নিল।ইনা তখনো খোলা আকাশের দিকে তাকিয়ে আছে।আরদ্ধ ইনায়াতের কাধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নিল।
    -জানেন আরদ্ধ জীবনটা অনেক অদ্ভুত। কখন কি কেরে নেয় আর কি উপহার দেয় কেউ জানে না।(উদাস হয়ে)
    -হ্যা যেমন আমাকে আমার রাতপরীকে উপহার দিয়েছে।
    আরদ্ধর কথায় লজ্জা পেয়ে যায় ইনা।আরদ্ধ ইনার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল
    -রেডি হয়ে নাও।আমি ইরিন আন্টিকে পাঠিয়ে দিচ্ছি।
    .
    .
    আরদ্ধ রুম থেকে চলে গেলে ইনা প্যাকেটটা খুলে দেখতে লাগল।গোলাপি সাদা জর্জেট শাড়ি তার উপর স্টোন বসানো। শাড়ির আচলটা পুরোটা লাল।ইনা হালকা হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল।চেঞ্জ করে বের হয়ে দেখে ইরিন আন্টি কিছু জুয়েলারির বক্স হাতে দাড়িয়ে আছেন।
    -আরে আন্টি আপনি ও খানে দাড়িয়ে কেন?ভেতরে আসুন।
    -এই গহনা গুলো জলদি পরে নেও তো মা।আরদ্ধ আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে সাজানোর। দেরী হলে আবার চিল্লিয়ে বাড়ি মাথায় তুলবে।
    .
    .
    নিজের রুম থেকে বের হয়ে আরদ্ধ পাশের রুমে চলে যায়।সেখানে পার্টিতে পরে যাওয়ার ড্রেস আগে থেকেই বের করে রাখা আছে।আরদ্ধ রেডি হয়ে আয়নার সামনে গিয়ে দাড়াল।সাদা শার্টের উপর ব্লাক কোর্ট। গায়ে পারফিউম মেখে হাতে ব্রান্ডেড ঘরিটা এটে নিল।নিজেকে আরেকবার চেক করে নিল আয়নায়। তারপর পা বাড়াল নিজের রুমের দিকে।
    রুমে ঢুকতেই আরদ্ধের চোখ যেন কপালে উঠার যোগার।অসম্ভব সুন্দর লাগছে ইনাকে।চোখ সরাতেই পারছে না সে।শাড়িটা বেশ মানিয়েছে ইনাকে । যেন তার জন্যেই তৈরী।ইনাও আরদ্ধের দিকে হা করে তাকিয়ে আছে।রাজপুত্তুর লাগছে তার বরটাকে।
    আরদ্ধ ইনার কাছে এসে দাড়াল।
    – কেমন লাগছে আমায়?
    -নিজেকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে জান
    আরদ্ধের কথা শুনে ইনার গাল গুলা টমেটোর মত লাল হয়ে গেল। আরদ্ধের প্রচুর হাসি পাচ্ছে ইনার এ অবস্থা দেখে। আলতো করে ইনার গালগুলো টেনে দিল
    -চল দেরী হচ্ছে।
    .
    .
    পার্টিতে পৌছে আরদ্ধ সবার সাথে ইনার পরিচয় করিয়ে দিচ্ছে। আরদ্ধর অফিসের সবাই প্রায় এসেছে পার্টিতে।ইনাও হাসিমুখে সবার সাথে পরিচিত হচ্ছে।ব্যাপারটা আরদ্ধের কাছে বেশ ভালো লাগছে।ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আরদ্ধের এক ফ্রেন্ড বলে উঠল
    -ভাবি তো সেই সুন্দরী এন্ড হট৷তা ভাবী আমাদের দিকেও একটু নজর দেন। আমরাও আরদ্ধের চেয়ে কম কিসে?
    ছেলেটার কথায় নোংরামির আভা ফুটে উঠছিল যেটা ইনায়াত ভালভাবেই বুঝতে পেরেছিল।এরকম পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সে ভাল করেই জানে। হাসিমুখে উত্তর দিল
    -তা না হয় দিলাম ভাইয়া।কিন্তু আমার আবার একটা অভ্যাস আছে কারো উপর আমার নজর পরে গেলে তাকে খালি থাপ্পড় মারতে মন চায়। একবার তো একটা ছেলের উপর নজর পরেছিল। ওর গালগুলা এতই গোলুমোলু ছিল যে টানা পাচটা থাপ্পড় মেরে তবেই শান্তি পেয়েছিলাম।আরে ভাইয়া আপনার গালগুলাও কি সুন্দর কিউট। আপ..
    -ভা….ভাবী আমি একটু ওয়াশরুম থেকে আসছি।
    বলেই ছেলেটা পালাল।
    ইনায়াতসহ আরদ্ধের বাকি বন্ধুরা সবাই হেসে ফেলল।
    -ভাবি যা দিলেন না।বেচারা আর নিজের বঊএর নজরে কোনদিন পরতে চাই বে না। (আহাম)
    -হ্যা ভাবী উচিত শিক্ষা দিয়েছেন।ব্যাটা লুচু খুব (ইয়াদ)
    আরদ্ধ মুগ্ধ হয়ে ইনাকে দেখছে। কীভাবে পারে মেয়েটা এত সুন্দর করে সিচুয়েশন হ্যান্ডেল করতে?
    চলবে….

    5
    3 Comments
Skip to toolbar