Profile Photo

Omi RezaOffline

  • Omi-Reza
  • Profile picture of Omi Reza

    Omi Reza

    5 years, 1 month ago

    আলাপন-৪
    ২৮-০৪-২০২১
    —————————
    একদম চোখ খুলবে না অমিত,
    আমি না বলা পর্যন্ত।
    মায়া,আর কত উপরে উঠতে হবে,
    এই’ত আর একটু বাকী আছে,
    হি-হি-হি…..
    তুমি হাসছ?
    সাবধান অমিত,আমার হাত ধরে রাখো।
    এই যে আর মিনিট খানেকের ভিতর
    আমরা পাহাড় টার চূড়ায় পৌঁছে যাব।
    হিমমম, এসে গেছি,
    এবার চোখ খোল।
    আলোর ছঁটায় অমিতের চোখে ধাঁধাঁ লেগে গেল।
    ওয়াও! অপূর্ব!
    এখান থেকে প্রকৃতি দারুন লাগছে,
    মনে হচ্ছে সমুদ্রের নীল রংএর পানিতে
    তুমি আর আমি টাইটানিক এ চড়েছি।
    একপাশে উচু নিচু পাহাড়ের সারি
    দলবেঁধে আমাদেরকে স্বাগত জানাচ্ছে।
    হাত বাড়ালেই ছোঁয়া যাবে সাদা-কালো মেঘগুলোকে।
    দেখলে অমিত, বলেছিলাম না,ভালো লাগবে।
    উচ্ছসিত অমিত, চিৎকার করে বলতে থাকে—
    মায়া,,, আই লাভ ইউ।
    দূর পাহাড়ে সেই শব্দ আবার প্রতিধ্বনিত হতে থাকে।
    মায়া আই লাভ ইউ–।
    অমি রেজা।

    6
    3 Comments
Skip to toolbar