Profile Photo

Manto RoyOffline

  • mantotheroy
  • Profile picture of Manto Roy

    Manto Roy

    5 years, 1 month ago

    নদী কবিতা -১🌸

    আমার একটি নদী আছে।
    পানিতে শান্ত মুখের প্রতিচ্ছবি পড়ে
    ছায়া পড়ে গাছের পাতার, ডালে বসা কাক
    দুপুরবেলায় অজানার দিকে উড়ে যায়
    টুপ করে খসে পড়ে কালো পালক,
    আমার নদীতে।

    বিভাজিত রাজনীতি আমার নদীর জলে
    স্নান করে কলস ভরে প্রেম নিয়ে যায়
    প্রকৃতির, নলখাগড়ার জঙ্গলে বাসা বানায়
    পানকৌড়ি। স্নিগ্ধ আমার নদীর জলে
    বেঁচে থাকে প্রাণ।

    শরৎ রঙের মাঝবেলায় নদীতে
    ক্লান্ত মেঘ ঘুরে বেড়ায়, আকাশের নীল ছায়া
    আমার সামনে
    নদীতে পড়ে। আমার একটি নদী আছে।

    শ্রান্ত সবুজ একটুকরো জীবনানন্দ পৃথিবীতে
    আমার নদীটা বেঁচে থাকবে
    পৃথিবীর প্রাণ ধ্বংসযজ্ঞে উড়ে যায় যাক,
    ক্ষেপণাস্ত্র আর রাজনীতি থেকে
    বহুদূরে ছায়াময় বড়ো বড়ো গাছের আড়ালে
    নিটোল প্রেমের পৃথিবী —
    আমার নদীর প্রেমে প্রকৃতি মুক্তি পাক।

    || মান্টো রায়

    1 Share
    9
    10 Comments
    • আপনার কবিতা পড়ে হিমুর ময়ূরাক্ষী নদীর কথা খুব মনে পড়ছিল। খুব ভাল লাগল। ভালবাসা নেবেন।

    • আমার একটা নদী ছিল, জানলো নাতো কেউ…। নদীই আমাদের জীবন। চমৎকার কবিতা। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 May 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমার নদীর প্রেমে প্রকৃতি মুক্তি পাক। অসাধারন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 07 November 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar