-
তমা 🩸 অপূর্ব সাহা
অমার মাঝে বসে আছে তমা।
দূরে, আবছায়া আপেল গাছে
একটি দুটি জোনাক জ্বলে,
নীলচে আলোয় অনন্ত বেদনা আছে জমা।তমা, দেখ, আধখাওয়া আপেলের পাশে-
ক্ষীণকটি তুষানদীর
স্রোতরেখায়
তৃষ্ণার্ত জলপিপি এক অবিরাম ভাসে।ঢেউ সত্য। সত্য যে নীল আঁধারের ফাঁস।
অমার মাঝে নির্বাক বসে থাকে তমা,
দূরে- আপেলের ডালে
ঝুলে থাকা আকাশে তিনটি তারার আভাস।নক্ষত্র জ্বলে, জ্বালায়, ফের নিভে যায়।
কৃষ্ণবিবরের পাশে
একা জেগে থাকে তমা
জীবন, জীবন এবং জীবনের অসীম ক্ষমায়।5 Comments
Friends
তানভীর তীব্র
@tanvir3
ইফতিশা খানম
@eftishakhanam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
D K MAHANTA
@dkmahanta01718942602
Md Ashfak Sayed
@ashfak
Neel tripura
@neel
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Noyontara
@bablee



অনবদ্য! প্রীতি ও শুভেচ্ছা কবি ও কবিতার তরে।