-
কেমন আছো প্রিয়?
কেমন আছে তোমার
চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড?
যেখানে ধারণ করো তুমি
অসীম ভালোবাসা
অসীম স্নেহ
অসীম কোমলতা
কেমন আছে সে হৃদয়?আজ বোধয় তুমি
একুশে পা দিলে
বাড়িয়ে দিলে আরও এক পা
সাফল্যের সিড়িতে
তুমি উপরে উঠছ তো উঠছইআর আমি?
আমি এখনো মাটির
সেই কয়েক ফুট নিচে
কতো নিচে নামতে চেয়েছি পারি নি
ভেবেছিলাম তোমার সাথে পাল্লা দিয়ে
যত উপরে উঠবে তুমি
আমিও চলে যাব ততই গভীরে
কিন্তু হায়?
এখনো পড়ে রইলাম সেখানেইসেখানেই
যেই উষ্ণ ঠোঁট চুম্মন করেছিল
তোমার কপালে
তা আজ অন্য কোনো প্রাণীর পরিপাকে
যেই বাহু গুলো জড়িয়ে ধরেছিল তোমাকে
আজ তা পরিনত নর কংকালে
যে হৃদপিণ্ড ধারণ করতো তোমাকে
আজ তা মিশে গেছে ভূপৃষ্ঠের লেটোস্ফিয়ারে
তবুও ভালোবাসে তোমায়যদি কখনো সাফল্যের চুড়ায় বসে
আমার স্পর্শ পেতে ইচ্ছে করে ?
তোমার মোটরযানের জানালার
কাচ নামিয়ে দিয়ে
অনুভব করো আমাকে
যেদিন আমার সম্পুর্ণ দেহ
গলে পচে মিশে যাবে বাতাসের সুবাসে?
সেদিন আমি স্পর্শ করবোআমি স্পর্শ করবো পৃথিবীর
একমাত্র কাটা হীন গোলাপ
আমি স্পর্শ করবো
পদ্মের পাপড়ির কোমল মতো ঠোঁট দুটিকে
আমি স্পর্শ করবো পৃথিবীর
সবথেকে কোমল বাহু যুগলকে
আমি স্পর্শ করবো পৃথিবীর
একমাত্র হৃদপিণ্ডকে
যা ধারণ করে সীমাহীন ভালোবাসা
আমি স্পর্শ করবো পৃথিবীর
সবচেয়ে কোমলমতি নারীকে
হ্যঁ,আমি স্পর্শ করবো তোমাকে4 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon


ভালবাসাময় কাব্য। স্বাগতম কবিকে।