Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    • 5 years, 6 months ago

    রক্তগঙ্গার উদার তীরে ঠায় দাঁড়িয়ে থাকা ভগ্নদূত
    আর তার নিশ্চল নিস্তব্দ হৃদয়ের উষ্ণতা,
    উভয় ফেরাতে কি তোমার কাছে হাত পাতা যায় না?
    যায় তো !
    প্রলম্বিত আসমানের ঈশান কোণ থেকে টপ টপ করে ঝরা পানি
    কিংবা পুণ্যের পরিশেষে পাপের উত্থানের কাঙ্ক্ষা
    দেবীর দরজায় খটখট কড়া নাড়ে ; মধ্যরাতের সীমানায় ।
    বারংবার !
    দরোজা খুলে বিরূপাক্ষের ন্যায় কালো চুলগুলো মাথার দুপাশে ফেলে রাখো যে ,
    বিশ্বাস করো, কালি লেগে থাকা এই তর্জনী অসাড় হয়ে গেছে ।
    কপালের মাঝে থাকা যে কালো টিপ আঁকড়ে ধরে কামড় দিচ্ছে নিঃশব্দে
    ডুবে যেতে পারি সেখানে ; অনন্তকাল নিঃস্বার্থে !
    তুমি প্রেম বহির্ভূত নির্মোঘ আবেগের স্থির বিরোধাভাসের বিনাশন
    আমি নামক অধিকারণিকের অধিকারিণী ,
    ভগ্নদূতের আলগোছে শাড়ি পড়া অপরিশোধ্য হৃদয়াবেগের দেবী !
    তুমি , একান্তই না পাওয়া ঈশ্বরী !
    আমার ঈশ্বরী !
    ( ভোর ৫.১০ )

    8
    4 Comments
Skip to toolbar