-
বর্তমান পৃথিবী আজ বিলাসময়পূর্ন । কে কার চেয়ে কিংবা কোন দেশ অন্য দেশ থেকে বিলাসময় জীবনযাপন করতে পারে তা নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা । সকল দেশ যখন মগ্ন এই প্রতিযোগিতায় তখন কিছু দেশ আছে যারা আক্রান্ত ভিন্ন এক প্রতিযোগিতায় । যার নাম দারিদ্র্যতা । যেটি একটি মানুষ কিংবা দেশকে দিনকে দিন নিঃস্ব করে দিতে পারে । আজকে আপনাদের পরিচয় করিয়ে দিবো পৃথিবীর পাচঁটি দরিদ্র দেশকে । একটি দেশ কতটা ধনী কিংবা গরিব টা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে GDP per Capita । আর সবচেয়ে অবাক করা তথ্য হলো বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে সবগুলোর অবস্থান ই আফ্রিকা মহাদেশে ।
৫- নাইজার
নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র । সম্পূর্ণ স্থলবেষ্ঠিত দেশটির প্রায় ৮০ ভাগ জায়গা সাহারা মরু দ্বারা আবৃত্ত । এই দেশটি নামকরন করা হয় নাইজার নদীর নামানুসারে । এই দেশটির পুরো নাম নাইজার প্রজাতন্ত্র । আর এর রাজধানীর নাম নিয়ামে । দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠী মূলত দেশটির ছোট আকারের কৃষির উপর নির্ভরশীল । দেশটিতে খাদ্য নিরপত্তাহীনতা যেমন বেশি তেমনি রোগ এবং মৃত্যুর হারও বেশি । নাইজারের অর্থনৈতির প্রধান চালক স্বর্ণ এবং ইউনেরিয়াম এর মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ আহরনের অস্থিরতা ও পন্যমূল্যের কম দামে ভুগছে দেশটির জনগোষ্ঠী । দেশটির মোট জনসংখ্যা প্রায় ১,৮৬,৩৮,৬০০ । যার ঘনত্ব ১২.১/কিমি(৩১.৩/বর্গমাইল) । ১২৮০ মার্কিন ডলার মাথাপিছু আয় নিয়ে দরিদ্রতম দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ।
৪ – মালাউই
মালাউই পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র । যার রাজধানীর নাম লিলংগো । এটি একটি শান্তিপূর্ণ দেশ । ১৯৬৪ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে দেশটিতে স্থিতিশীল সরকার বিদ্যমান । দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৫,২৬৩,০০০ । দেশটির মাথাপিছু জিডিপি ১২৩৪ মার্কিন ডলার । আর ২০২৪ সাল নাগাত ১৫৮০ মার্কিন ডলার এ যাওয়ার সম্ভবনা রয়েছে ।
৩ – কঙ্গো
কঙ্গো ১৯৬০ সালে বেলজিয়াম থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে একনায়কতন্ত্র ভাবে দেশ শাসন করছে । ৮০ মিলিয়ন হেক্টর আবাদ জমি ও ১০০০ এর বেশি খনিজ এবং মূল্যবান সম্পদ নিয়ে কঙ্গো আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী ও ক্ষমতাশীল রাষ্ট্র হওয়ার ক্ষমতা রাখে । তবে দুঃখজনক হলেও সত্য দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দূর্নীতি এই উন্নতির পথে বাঁধা হয়ে আছে । দেশটির মোট জনসংখ্যা প্রায় ৪,৬৬২,৪৪৬ । আর দেশটির মাথাপিছু জিডিপি মাত্র ৭৯১ মার্কিন ডলার
২ – সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
স্বর্ন, তেল, ইউনেরিয়াম ও হিরা সমৃদ্ধ এই দেশটি । ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা পায় দেশটি । দেশটির মোট জনসংখ্যা প্রায় ৪,৭০৯০০ । যার ৭৫ শতাংশ দরিদ্র । দেশটির মাথাপিছু আয় মাত্র ৭৪৬ মার্কিন ডলার ।
১ – বুরুন্ডি
এটি আফ্রিকা মহাদেশের একটি ছোট দেশ । যেই দেশটি গৃহযুদ্ধ ও রাজনৈতিক মন্দার কারনে দিনকে দিন দরিদ্র হচ্ছে । তাছাড়া দেশটির প্রধান রপ্তানি পন্য কফির উৎপাদনও হ্রাস পাচ্ছে । দেশটির মাথাপিছু আয় ৭২৭ মার্কিন ডলার । আর জনসংখ্যার ৮০ শতাংশ মানুষ দিনে ১০০ টাকার কম খরচে তাদের দৈনন্দিন জীবন কাটায় । ফলস্বরুপ খাদ্য ঘাটতির জন্য দেশের জনগোষ্ঠীকে নিদারুণ ভোগান্তি পোহাতে হয় ।
সর্বশেষ,
ধনী, গরিব সকলকেই নিয়ে আমাদের এই পৃথিবী । দেখা যায় ধনী দেশ গুলো যেখানে টাকা বিলাসিতায় উড়িয়ে দেয় তখন পৃথিবীর অন্য প্রান্তে না খেয়ে মারা যাচ্ছে দেশের বেশিরভাগ জনগোষ্ঠী । তাই আমাদের সকলকে দরিদ্র দেশগুলোর প্রতি হাত বাড়িয়ে দিতে হবে । যার ফলে আমাদের বিলাসিতার টাকা দিয়ে তারা দু’বেলা দুমুঠো খাবার খেতে পারবে ।
4 Comments-
খুব সুন্দর উপস্থাপন করেছেন লেখকবন্ধু। আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশগুলো শতাব্দীর পর শতাব্দী থেকে দারিদ্রতার সাথে লড়াই করছে। অবাক করা বিষয় হল প্রায় সব ধরণের প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মহাদেশের সরল মানুষগুলো প্রাকৃতিক বিপর্যয়, অভ্যন্তরীণ ও বৈদাশিক ক্ষতিকর শক্তির কাছে বারবার পরাস্ত হয়েছে। তবে আমাদের সকলের উদ্যোগ ও সহযোগিতায় একটা সুন্দর পৃথিবী গড়ে উঠুক এই প্রত্যাশা আমারো। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

Kamruzzaman Sagor
Student
Friends
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মোঃ আশরাফুল ইসলাম
@aislam
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali


Congratulations