-
বুঝে নাও
মোঃতওহিদুল ইসলামনিশী ঘুম কি আজো ভাঙ্গে
কারো নীরব ডাকে
কোমল বুকে উলকি আঁকে
কেউ কি নেহাত শখে?
নাকি তৃষ্ণাকাতর বুক জুড়ে
তুষের আগুন জ্বলে
চলার পথে থমকে দাঁড়াও
কারো মায়া জালে?
আক্ষেপের ঐ বিলাপ শোনে
কষ্ট কি পাও মনে
হৃদয় ঘরে যারে ভাবো
আজো ক্ষণে ক্ষণে?
চোখের জলে স্মৃতির পাতা
কভূ কি যায় ভিজে
ঐ মানুষকে দেখতে কি পাও
রঙিন শাড়ির ভাঁজে?
জানি এসব প্রশ্নের উত্তর
পারবে নাকো দিতে
নেই প্রয়োজন আগের মতো
একটু দেখে যেতে।
আপন সুখে যে ঠিকানা
পেয়েছো আজ খোঁজে
এই দুনিয়ার শান্তি সুখ
সেথায় নাও বুঝে।
(২৩/০৩/২১ইং)1 Comment
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

সবকিছু বোঝা যায় না। বুঝে নিতা হয়। লিখে যাও। অভিনন্দন।