-
ইচ্ছেঘুড়ি
ইচ্ছেঘুড়ি উড়ে যায় আকাশ-পানে
নেই সুতো নেই তার গায়েতে
রং-বেরঙের ডানা তাকে মেলতে দেখো
পাখির মতো ডাকতে থাকে কুহুতানে।হঠাৎ করে ঘোড়া হয়ে ফিরে আসে
খয়েরী কালো মাটির বুকেে
একটু পরেই বাদামী রঙের নৌকা হয়ে
হালকা নীল পানিতে ভাসে।কখন আবার বনের রাজা সিংহ হবে
কে জানে ভাই
নেই তো কোনো বাঁধা ধরা কী হবে সে
যখন তখন যেটা খুশি সেটাই হবে।পাখি না মাছ
ফুল না পরী
বাঘ না হরিণ
ফড়িং নাকি রঙিন ঘুড়ি।পেতে তো চায় আলাদিনের
সোনালী চেরাগ
কেমনে পাবে ভেবে না পেয়ে
তার সেকি রাগ।ছুটোছুটি উড়োউড়ি বন্ধ করে
ফিরে যায় বুকের ওই ছোট্ট খাঁচায়
আপন ঘরে।-
আপনার লেখালেখি নিয়ে আবার তুলটে ফিরে আসুন, দেখবেন তুলট’কে আবার জমজমাট মনে হচ্ছে… বিগত দুই বছরে আপনার একটা লেখা পাওয়া সত্যিই খুব মন খারাপের ব্যাপার… আপনার লেখা পাঠের জন্য অনেকেই হয়তো আগ্রহ করে বসে রয়েছে… শুভকামনা ও পুনঃ স্বাগত জানাই তুলটে…
Friends
শরিফ কবিরাজ
@sharifkobiraj
Dr. Shaheen Mahmud
@shaheen
Jubayer Al Mahmud
@jubayer
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Misk Al Maruf
@misk-al-maruf
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Nahid Hasan polit
@nahid4123
Nipun Chandra
@nipunch
Rejwana Khan
@rejwana-khan



সুন্দরগুলো যেন ঘুড়ি আর বিনে সুতোয় গাথা থাকে।