Profile Photo

Md. Moznu SarkarOffline

  • Moznu
  • Profile picture of Md. Moznu Sarkar

    Md. Moznu Sarkar

    • 4 years, 9 months ago

    ভারসাম্য (Balance)
    জীবন নামের এক বিশাল সাগরের মাঝে সাফল্যের রসদ নিয়ে খড়কুটোর মতো ভাসতে থাকা তরীর স্বপ্ন খেয়ালী মাঝির কাছে জীবন মানেই সাগরের উত্তাল ঢেউ সামলে রসদে ভরপুর তরীটি সাফল্যের বন্দরে নোঙ্গর করার এক তীব্র লড়াই। আর এই লড়াইটিই হচ্ছে ভারসাম‍্যের লড়াই। যে লড়াইটি অধিকাংশ সাফল্যের ফেরিওয়ালা মানুষের জীবনে শুরু হয় ভাই-বোনের মধ্যে মাছের মাথা অথবা মুরগির রান অথবা খেলনা ভাগাভাগির মাধ্যমে সেই শৈশব থেকেই, চলতে থাকে জীবন চক্রের বন্ধুর পথ মাড়িয়ে জীবনভর। জীবনের প্রতিটি ধাপেই এই লড়াই আসে ভিন্ন রুপে, ভিন্ন বর্ণে, ভিন্ন আবহে এবং ভিন্ন বৃস্তৃতি নিয়ে স্বপ্নের ফেরিওয়ালা মানুষদের জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করতে, জীবনকে গতিশীল করতে এবং জীবনকে বাস্তবমুখি করতে। এই লড়াইয়ে যে ফেরিওয়ালা যতো বেশি পারদশীতার পরিচয় দিতে পারে, সেই ততোবেশি জীবনকে অর্থবহ করে তুলতে পারে এবং সমাজের কাছে অপরিহায্য করে নিজেকে উপস্থাপন করতে পারে। এই লড়াইটি স্বপ্নের ফেরিওয়ালা মানুষগুলোকে শেখায় মানুষ সামাজিক জীব। আর মানুষকে সামাজিক জীবে পরিনত করতে এবং সমাজটিকে সেই সামাজিক জীবের উপযোগী করে গড়ে তুলতে এই লড়াইটি মনে হয় সবার জীবনে সবসময় সর্বক্ষেত্রে চলতে থাকার প্রয়োজন আছে বৈকি।

    8
    5 Comments
Skip to toolbar