-
“কেমনে ভালো থাকি” (গীতিকাব্য)
-চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ০৮/০২/২০২২ খ্রিঃ ।আমি এই আশংকা বুকে নিয়ে কেমনে ভালো থাকি?
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !
কখন যেন, কখন যেন নিঠুর পাখি দিয়ে যাবে ফাঁকি !এই পৃথিবীর কেউ’তো আমার নয়রে আপনজন
বৃথাই সবার মিথ্যে প্রেমে পাগল হয় এ মন !
আপন যে জন তাকেই আমি পর করে যে রাখি !
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !অর্থ-বিত্তের নেশায় করছি সারা জীবন ছাই
বিদায় বেলায় দেখবো চেয়ে সঙ্গে কিছুই নাই !
শূন্য হাতেই যায়’গো সবাই,’দেখেও গুমরাহ থাকি?
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি!জীবন ভরে করছি কতো শক্তিমত্তার বড়াই
সাহস না পাই করতে আজি মৃত্যুর সাথে লড়াই !
সবার দশা আমার মতোই ভেবে দেখছো নাকি?
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !দম ফুরালে প্রাসাদ-খানাও দেবে না আশ্রয়
শেষ ঠিকানা ছোট্ট কবর চৌদিক আঁধারময় ।
সাহায্যকারীও কেউ হবে না হাজার যদি ডাকি।
কখন যেন,কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !রোজ হাশরের চিন্তা করো ধরছি সবার পায়
কেউ পাবে না রক্ষা সেদিন আমল বিনে হায়।
সৎকর্মই নগদ ওপার আর সকল’ই বাকি।
কখন যেন, কখন যেন পরান পাখি দিয়ে যাবে ফাঁকি !4 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed



চমৎকার!