-
জীবন
রাফাত আহমেদএকটা গল্পের শুরু……..জীবন
কি নিস্পাপ ভাবে শুরু হয় গল্পটি।
কত আদর, যত্ন ভালোবাসা।
আস্তে আস্তে বিস্তার…
আর্বিভাব হয় বিচিত্র সব চরিত্রের,
নাটকীয়তার সামান্য ছোঁয়া আছে এই গল্পে।
এক গভীর অর্ন্তদৃষ্টি,
এক অভিযান,
কিছু লালন করা স্বপ্ন,
এইতো এসব নিয়ে নায়ক চরিত্রের শুরু।
অভিযাত্রী বেশে, একসময় অভিযান শুরু হয়
মোটামুটি যুদ্ধক্ষেত্রে বিজয়ের এক প্রস্তুতি।
বিচিত্র সব রাস্তা,জায়গা
কখনো নায়ক এসে পড়ে মরুর তপ্ত বালুকার মাঝে,
পা ঝলসে রক্ত পড়ে।
ব্যাথার তীব্রতা হেমলক বিষ।
তবুও নায়ক সব ভুলে এগোয়,
হাজারো বর্গমাইল পাড়ি দেই।
সম্মুখীন হতে হয় কত বিচিত্র বিপদের।
কখনো বাঘের থাবার সম্মুখে,
কখনো উত্তাল নদীর সাথে প্রতিযোগিতা,
কখনো গভীর কালো রাতে এক নির্জন বনে,
বজ্রপাত সাথে ভয়ংকর কালো মেঘ।
কখনো বরফ ঢাকা উপত্যকায়,
নায়ক প্রবল ইচ্ছে নিয়ে এগোয়।
ভারত মহাসাগর,আটলান্টিক, প্রশান্ত
নায়ক পাড়ি দেই নাবিক বেশে…
নায়ক এসে পড়ে কখনো কোনো এক আফ্রিকান গ্রামে।
লড়তে হয় হিংস্র কোনো উপজাতির বিরুদ্ধে।
সারাটা পথ জুড়ে শুনতে হয় বিষাক্ত সব কথা,
তবুও সে এগোয়,
মাঝে মাঝে প্রচন্ড ক্লান্তি আসে।
কিন্তু থেমে থাকেনা।
তারপর…………..?
নায়ক এসে পৌঁছায় এক সীমাবদ্ধতায়।2 Comments
Friends
Raju Barua
@raju-barua
মোখলেসুর রহমান
@mokhles
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon


চমৎকার কবির কল্পনাশক্তি। বেশ প্রাণ পেয়েছে কবিতাটি। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।